Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীতে আপত্তি,পরিবর্তন চান বিজেপি সাংসদ সুব্রামানিয়াম স্বামীর

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ-বাংলাদেশ আসাম ত্রিপুরা তথা বাংলা ভাষাভাষী সমস্ত জনপথের মানুষের কাছে সাহিত্য সম্রাট, বিশ্ব কবি, কবি গুরু রবি ঠাকুর। তাই তাকেই ব্যবহার করে ২০২১ এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হবার প্রচেষ্টায় আছে রাজ্য বিজেপি। কারণ বিজেপি জানে বাংলার ঐতিহ্য সাহিত্য ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রবীন্দ্রনাথের লেখনি তার চিন্তা চেতনা। কিন্তু এবার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সংগীত ‘জন গণ মন’ পরিবর্তন চান বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রামানিয়াম স্বামী। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি চিঠি লিখেছেন বলে জানিয়েছেন। মোদি সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন। এই মর্মে স্বামী একটি টুইট করেছেন। তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩ শে জানুয়ারি ২০২১ এর আগে জাতীয় সংগীত পরিবর্তনের ব্যাপারে সদর্থক কোন পদক্ষেপ গ্রহণ করুক।

নানা মহল থেকে প্রশ্ন উঠছে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী, ভারতবর্ষের সাহিত্য জগতের মুকুট, ভারত এবং বাংলাদেশ দুই দেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জন গণ মন’ সঙ্গীতটি কেন এত আপত্তি বিজেপি সংসদ সুব্রমনিয়ম স্বামীর। জাতীয় সংগীত এর ব্যাপারে এমন মন্তব্য করে ইতিমধ্যে বেশ কয়েকবার নেটিজেনদের রোষের মুখে পড়েছেন এই বিজেপি সংসদ কিন্তু এবারে তিনি সরাসরি প্রধানমন্ত্রীকেই ব্যাপারে চিঠি লিখেছেন। সেই সঙ্গে তিনি দাবি করেছেন ভারতবর্ষের যুবসমাজের মনের কথা তিনি বলতে চেয়েছেন। তার কথায় রবীন্দ্রনাথের লেখা ‘জন গণ মন’ সঙ্গীতটিতে যে ‘সিন্ধু’ দেশের উল্লেখ রয়েছে তা বর্তমান ভারতবর্ষের অংশ নয় বরং ভারতবর্ষের তথাকথিত চিরশত্রু পাকিস্তানের একটি প্রদেশের নাম সে জন্যই তার জনগণমন সঙ্গীতটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করতে যত আপত্তি। এ প্রসঙ্গে অনেকে প্রশ্ন করেছেন তিনি অখন্ড ভারতের স্বপ্ন দেখেন এবং তিনি যে আরএসএস এর মতাদর্শে বিশ্বাসী তাদের হিসাবে সিন্ধুদেশ অখন্ড ভারতের একটি অংশ তাহলে কেন তিনি সিন্ধু দেশকে জাতীয় সংগীত থেকে বাদ দিতে চান?

তিনি ‘জন গণ মন’ এর পরিবর্তে সুভাষচন্দ্র বসুর আই এন এর জন্য লেখা ‘কাওমী তারানা’ গানটির প্রথম অংশ ‘শুুভ হো সুখ চ্যান’ কে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আই এন এর এই সঙ্গীতটি বর্তমান জাতীয়় সংগীত এর আদলে লেখা হয়েছিল যে টি গাইতে সময় লাগে ৫৫ সেকেন্ড যেখানে রবীন্দ্রনাথের ভারতের বর্তমান জাতীয় সংগীত গাইতে সময় লাগে ৫২ সেকেন্ড।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories