Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন সুন্দরবন কর্মী অমল নায়েক

সুন্দরবন, ডিসেম্বর ১৫,২০২০ : পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। এটি পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন যেখানে রয়েল বেঙ্গল টাইগার এর দেখা পাওয়া যায়। এই রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবন অঞ্চল, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জন্য এক গৌরব,এক পরিচিতি।কিন্তু এই রয়েল বেঙ্গল টাইগারের জন্যই সুন্দরবন এবং এর আশপাশের অঞ্চলে বসবাসকারী বহু মানুষের হারাতে হয় তাদের আপনজনদের। অধিকাংশ ক্ষেত্রেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনাথ হয় বহু শিশু, বিধবা হয় বহু মহিলা, অসহায় হয় অনেক পরিবার। কলকাতা থেকে বহুদূরে, সুন্দরবনের নিবিড় সান্নিধ্যে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাসরত এইসব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তেমন কাউকে পাওয়া যায় না। এমনই সব পরিবারের কঠিনতম জীবন-সংগ্রামের পথসাথী এবং তাদের অনুপ্রেরণাদাতা হলেন বাসন্তী হাই স্কুলের ইংরেজি শিক্ষক সুন্দরবন কর্মী অমল নায়েক। তিনি চম্পা মহিলা সোসাইটি এবং সেভ টাইগার এফেক্টেড ফ্যামিলি সংগঠনের সক্রিয় সদস্য।

তিনি আজ সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে এবং রাজ্যপালের হাতে সুন্দরবনের উপর লিখিত একটি বই তুলে দেন। সাক্ষাৎকালে সুন্দরবন, এখানকার আর্থসামাজিক পরিস্থিতি এবং প্রাকৃতিক বিপর্যয় সহ বিভিন্ন সমস্যার কথা তারা আলোচনা করেন। তার সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন তার বন্ধু এবং সমাজকর্মী দেবমাল্য মৌলিক।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories