Tuesday, June 16, 2026
29.7 C
Kolkata

নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেপ্তার কেন প্রশ্ন সুপ্রীম কোর্টের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন লোকসভা নির্বাচন শুরুর আগে গ্রেপ্তার করা হলো, তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট এ প্রশ্ন করেন। কেজরিওয়াল আবগারি মামলায় তাঁকে গ্রেপ্তারের বিষয়টি পিটিশন দায়ের করলে সেই পিটিশনের শুনানিতে এই প্রশ্ন করেন আদালত।

বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের সমন্বিত বেঞ্চে এ পিটিশনের শুনানি হয়।

বিচারপতি সঞ্জীব খান্না ইডিকে বলেন, কেন্দ্রীয় সংস্থা এই মামলায় বিচারিক প্রক্রিয়া ছাড়াই ফৌজদারি কার্যক্রম গ্রহণ করতে পারে কি না, তা স্পষ্ট করতে হবে।

বিচারপতি খান্না আরও বলেন, ‘এ মামলায় এখন পর্যন্ত কোনো সংযুক্তি ব্যবস্থা নেওয়া হয়নি। যদি এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, তবে আবগারি মামলায় কেজরিওয়াল কীভাবে যুক্ত, তা দেখান। আমাদের বলুন, কেন লোকসভা নির্বাচনের আগে তাঁকে গ্রেপ্তার করা হলো?’

সুপ্রিম কোর্ট আরও বলেন, ‘দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গে আবগারি মামলার যোগসূত্র আছে বলে দাবি করেছে তদন্তকারীরা। তাঁদের কাছে নাকি প্রমাণও আছে। কিন্তু কেজরিওয়ালের ক্ষেত্রে এ ধরনের কোনো প্রমাণ সামনে আনা হয়নি।’

শুক্রবারের মধ্যে ইডিকে এর ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories