Saturday, September 5, 2026
30 C
Kolkata

টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, দলে নেই তামিম, কারা সুযোগ পেলেন?

এনবিটিভি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ। দু’জনকে রাখল রিজার্ভ ক্রিকেটার হিসেবে। বিশ্বকাপে অধিনায়ক থাকছেন মাহমুদুল্লাহ। শাকিব আল হাসানদের প্রথমে যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে। সেখান থেকে জিতে ১২ দলের মূল পর্বে আসতে হবে তাঁদের।

বাংলাদেশের ১৫ জনের দলে নেই রুবেল হোসেন। অভিজ্ঞ পেসারকে রাখা হয়েছে রিজার্ভ দলে। মাহমুদুল্লাহর নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড দলে যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে যাঁরা খেলবেন না তাঁদের পাঠানো হয়েছিল। অস্ট্রেলিয়া দলেও প্রথম দলের একাধিক ক্রিকেটার ছিলেন না।

তবে অন্যতম সেরা দুই ক্রিকেট দলের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস দেবে ভারতকে। ১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বাংলদেশের। এর পর ওমান এবং পাপুয়া নিউগিনির বিরুদ্ধে খেলবে তারা।

যোগ্যতা অর্জন পর্ব থেকে চারটি দল সুপার ১২-এ খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: রুবেল হোসেন, আমিনুল ইসলাম।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories