Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

ত্বহা সিদ্দিকী কে এড়িয়ে আব্বাস সিদ্দিকীর দরবারে আধীর-মান্নান

এনবিটিভি: রাজ্যে নির্বাচন এলেই ফুরফুরা শরীফের পীরজাদাদের সঙ্গে সাক্ষাৎ করার ধুম লেগে যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দল কংগ্রেস এমনকী বিজেপি নেতাদের সাক্ষাৎ করতে দেখা গিয়ে থাকে। বাদ যান না বাম নেতারা। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের সাক্ষাৎকে ‘সৌজন্য’ বলে এড়িয়ে যাওয়া হয়। তবে, ফুরফুরা শরীফে পীরজাদাদের সঙ্গে কংগ্রেস নেতাদের সাক্ষাৎ করতে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও, ফুরফুরা শরীফের পীরজাদাদের কখনওই প্রকাশ্যে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করতে দেখা যায়নি। তবুও রাজনৈতিক নেতারা ফুরফুরাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন না। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি।

মঙ্গলবার ফুরফুরায় গিয়ে তরুণ পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। যদিও চিরাচরিতভাবে সাধারণত রাজনৈতিক নেতারা ফুরফুরায় গেলে পীরজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করে থাকেন। এদিন কিন্তু এই কংগ্রেস নেতারা ত্বহা সিদ্দিকীকে এড়িয়ে গিয়ে সম্প্রতি বিতর্কের শিরোনামে আসা তরুণ পীরজাাদ আব্বাস সিদ্দিকী ও পীর ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করেন।
মঙ্গলবার বিকালে ফুরফুরা শরীফ আসেন প্রদেশ কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা প্রথমে তারা ফুরফুরা শরীফের পীর ইব্রাহিম সিদ্দিকী সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ফুরফুরা শরীফের তরুণ পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories