Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

আফগানিস্থানে শান্তি ফেরাতে লিখিত শান্তি প্রস্তাব পেশ করবে তালিবান, ২০০ জেলা এখন তাদের নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক : আফগানিস্থান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের মাঝে দেশটির নিয়ন্ত্রন ধীরে ধীরে নিজেদের হাতে নিচ্ছে তালিবান। তালেবানের দাবি, তারা ৩৪টি রাজ্যের প্রায় ২০০ জেলা দখল করেছে, যা দেশটির প্রায় অর্ধেক এলাকা জুড়ে অবস্থিত৷

মার্কিন সেনারা ইতিমধ্যেই নিজেদের বহু সরঞ্জাম ফেলে রেখে রাতের অন্ধকারে গোপনে পালিয়েছেন আফগানিস্থানের বৃহত্তম বিমানঘাঁটি বাগরাম থেকেও। আফগানিস্থান থেকে তালিবানের ভয়ে পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় নিচ্ছেন বহু আফগান সেনা। অনেকে আত্মসমর্পণ করছেন তালিবানের হাতে। আফগানিস্থান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ফলে খুশি দেশটির কোটি কোটি সাধারন মানুষ। কিন্তু চিন্তিত পশ্চিমা বিশ্ব এবং তাদের সমর্থিত সরকার এবং তাদের সেনাবাহিনী।

কাতারের দোহায় গতবছর আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়৷ বর্তমানে যুদ্ধক্ষেত্রে তালেবানের অবস্থান ভালো থাকলেও তারা শান্তি আলোচনায় আন্তরিক বলে রয়টার্সকে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ৷ ‘‘আগামী কয়েকদিনের মধ্যে শান্তি আলোচনা ও প্রক্রিয়ার গতি আরও বাড়বে… এবং এটা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছবে বলে আশা করা হচ্ছে৷ স্বাভাবিকভাবেই এটা শান্তি পরিকল্পনা নিয়ে হবে,’’ বলেন তিনি৷ মুজাহিদ বলেন, ‘‘সম্ভবত এক মাসের মধ্যে ঐ পর্যায়ে পৌঁছা যাবে যখন উভয়পক্ষ তাদের লিখিত শান্তি প্রস্তাব পেশ করবে৷’’ আলোচনার দিকে নজর রাখা কূটনীতিকরা অনেকদিন ধরেই তালেবানের কাছ থেকে একটি লিখিত শান্তি প্রস্তাব আশা করছেন৷ তবে তালিবানের তরফ থেকে সেপ্টেম্বরের পর দেশটিতে কিছু সংখ্যক মার্কিন সেনা রাখার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, দোহা শান্তি চুক্তি অনুসারে আফগানিস্থান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সেনা, উপদেষ্টা এবং ঠিকাদার প্রত্যাহার করতে হবে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories