Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

করোনা আক্রান্ত হলেন জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ,সকলের কাছে দোয়া চাইলেন

নিউজ ডেস্ক : বাংলাদেশে ইতিমধ্যেই করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে খবর। এরই মাঝে বাংলাদেশের জনপ্রিয় এবং আলোচিত ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকার ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করিয়ে তাঁর শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

 

মঙ্গলবার (০৬ জুলাই) রাত ৯টার দিকে মাওলানা সাইফুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেইজে তাঁর ভাই ডা. নুরুল্লাহ ও ডা. নিয়ামতুল্লাহ একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান। ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, ‘আপনাদের প্রিয় ভাই মুহাম্মদ সাইফুল্লাহ কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁর কিডনির সমস্যাও বেড়েছে। আপাতত বাসায় থেকে ডা. ফয়সাল করীমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তারা আরো লিখেছেন, শুভাকাঙ্ক্ষীগনের নিকট তাঁর সাস্থ্য ও চিকিৎসার আপডেট প্রয়োজন মনে করলে আমরাই জানিয়ে দিব ইনশাআল্লাহ। তিনি সকলের কাছে তার ও পরিবারের ছোট্ট তিনটি কন্যা সহ অন্য সদস্যদের জন্য দুয়া চেয়েছেন। কয়েক দিন ধরে জ্বর-ঠাণ্ডায় ভুগছিলেন মাওলানা সাইফুল্লাহ। ইউটিউবে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর বিভিন্ন সমসাময়িক বিষয়ের ওপরে গুরত্বপূর্ণ এবং জনপ্রিয় আলোচনা শোনা যায়।

 

সূত্র : ইনকিলাব

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories