Friday, March 6, 2026
26.7 C
Kolkata

রক্ত ঝরছে শিক্ষকের, তবু ফিরহাদের মুখে ব্যঙ্গের রেখা

বিকাশ ভবনের সামনে এক অনড় প্রতিবাদের দৃশ্য। চাকরি হারানো শিক্ষক-শিক্ষাকর্মীরা দিনের পর দিন অবস্থান করছেন চরম অনিশ্চয়তা ও আর্থিক দুর্দশা বুকে নিয়ে। তাঁদের কেউ ঘরে রেখে এসেছেন শিশু সন্তান, কেউ বা অসুস্থ মা-বাবা। চোখে মুখে ধোঁয়াশা, অথচ আশা হারাননি। সরকারের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প তাঁদের দৃঢ়।

কিন্তু এই মানবিক সঙ্কটকে নাটক বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, “বিকাশ ভবনের সামনে নাটক চলছে, কেউ কেউ টেলিভিশনে মুখ দেখানোর জন্য এসব করছেন।” তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের রায় শুধুমাত্র সুপ্রিম কোর্টই পাল্টাতে পারে। রাজপথে বসে আন্দোলনের মাধ্যমে কিছু হবে না।

ফিরহাদ অভিযোগ করেন, আন্দোলনের জেরে অফিস ছুটির পর বহু মানুষ আটকে পড়েছেন, ঘরে ফিরতে পারেননি। তাঁর মতে, জনদুর্ভোগ ঘটিয়ে আন্দোলন সঠিক পথ নয়।

বৃহস্পতিবার আন্দোলনের চেহারা আরও রক্তাক্ত হয়ে ওঠে। বিকাশ ভবনের সামনে লাঠিচার্জ করে পুলিশ, রক্ত ঝরেছে শিক্ষকদের মাথা ও পা থেকে। সকালেই বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামীদের দাপটের চিত্র ধরা পড়ে ক্যামেরায়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে পুলিশ দাঁড়িয়েছে সব্যসাচীর পাশেই।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সব্যসাচীকে ক্লিনচিট দিয়ে বলেন, “স্থানীয় মানুষ প্রতিবাদ করছেন, রাস্তা আটকে রাখা হয়েছে। সে ক্ষেত্রে সব্যসাচী দত্ত কি চুপ করে বসে থাকবেন?”

এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার শুক্রবার জানান, বিকাশ ভবনের কর্মীদের বার করার সময় যে পরিমাণ বলপ্রয়োগ প্রয়োজন ছিল, সেটুকুই করা হয়েছে। ঠিক এই সুরেরই প্রতিধ্বনি শোনা যায় ফিরহাদ হাকিমের মুখে।

চাকরি হারানো আন্দোলনকারীদের মতে, একজন জনপ্রতিনিধির মুখে এমন মন্তব্য অনভিপ্রেত এবং অমানবিক। তাঁদের প্রশ্ন, যাঁরা জীবন থামিয়ে পথে বসে আছেন, রক্ত দিচ্ছেন, তাঁদের যন্ত্রণাকে ‘নাটক’ বলা কি এক জন মানবিক নেতার কাজ হতে পারে?

এই প্রতিবাদ শুধু চাকরির জন্য নয়, ন্যায়বিচারের জন্যও বটে। আর এই রক্তাক্ত বাস্তবকে নাটকের মোড়কে আড়াল করতে চাওয়া কি সত্যিই সভ্যতার পরিচয় দেয়?

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories