Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

জয়েন্ট পরীক্ষার্থীদের স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি দিল কেন্দ্র

জয়েন্ট পরীক্ষার্থীরা যাতে স্টাফ স্পেশাল ট্রেনে চড়তে পারে তার অনুমতি চেয়ে রেলকে চিঠি দিয়েছিল রাজ্য। সেই চিঠির আবেদনে সাড়া দিল পূর্ব রেল। পরীক্ষার দিন পরীক্ষার্থীরা স্পেশাল ট্রেনে উঠতে পারবে বলে অনুমতি দিল রেল কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতির মধ্যেই আগামী শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করা হয়েছে। জয়েন্টের দিন যাতে পরীক্ষার্থী আর অভিভাকদের ট্রেনে উঠতে দেওয়া হয় তারই আর্জি জানানো হয় রাজ্যের তরফ থেকে। আর সেই আবেদনে সাড়া দিয়ে পড়ুয়াদের ওই ট্রেনে চড়তে অনুমতি দিল রেল।

তবে এই ট্রেনে ওঠার জন্য টিকিট কাউন্টারে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখিয়ে একদিনের টিকিট কাটতে হবে। সেই টিকিট থাকলে তবেই স্টাফ স্পেশাল ট্রেনে চড়তে পারবেন পরীক্ষার্থীরা। কত ভিড় হচ্ছে তার একটা হিসেব রাখার জন্য সব ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে বাড়তি ট্রেনও চালাবে রেল।

পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোটাই বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে পরীক্ষার্থীদের কাছে। কারণ সঠিক সময় বাস না পেলে কোনওভাবেই তাঁরা গন্তব্যে পৌঁছাতে পারবেন না। সেই কারণেই ওই দিন তাঁদের ট্রেনে চড়তে দেওয়ার জন্য রেলের কাছে অনুমতি চেয়েছিল রেল। তাতেই সায় দিয়েছে রেল কর্তৃপক্ষ। এর ফলে বহু পড়ুয়া উপকৃত হবেন।

এবার প্রায় ৯২ হাজার পড়ুয়া জয়েন্টে বসছেন। কলকাতা-সহ রাজ্যের ২৭৪টি কেন্দ্রে পরীক্ষাগ্রহণ করা হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সবরকম বিধিনিষেধ মেনে পরীক্ষার আয়োজন করা হচ্ছে। তা নিয়ে আগেই আশ্বস্ত করেছিল বোর্ড। ১৪ অগাস্টের মধ্যে পরীক্ষার ফলপ্রকাশ হওয়ার কথা। সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং পর্বও শেষ করতে হবে।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories