Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

আজ পানাগড়ে আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

এনবিটিভি ডেস্ক: আজ দুপুর ১.৩০ নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ কর্মসূচি নিয়ে পানাগড়ে আসছেন। জানা গেছে, একটি বেসরকারি কারখানার শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের নিয়ে পুলিশ ডে সেলিব্রেট করবেন পানাগড় শিল্পতালুকে।

এর পরে তিনি শিল্পপতিদের নিয়ে একটি বৈঠক করবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর আগমনে গোটা পানাগড় শিল্প তালুকের চারপাশ সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন সরকারি ব্যানার ও পোস্টারে। রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলি রয়েছে সেই সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলির ব্যানার-পোস্টার দেওয়া হয়েছে পানাগড় শিল্প তালুকের চারপাশে। গোটা পানাগড় শিল্পতালুকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সকাল থেকেই। প্রতিটি প্রবেশদ্বারে কড়া নিরাপত্তায় মোতায়েন রয়েছেন বেসরকারি নিরাপত্তাকর্মীরা ও পুলিশকর্মীরা। মুখ্যমন্ত্রীর সভায় স্থল সহ গোটা এলাকা দফায় দফায় পুলিশ আধিকারিকরা পরিদর্শন করছেন এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।

মূল মঞ্চের পেছনে করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। যদিও দুর্গাপুর থেকে সড়কপথে আজ পানাগড় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সূত্রে এমনটাই জানা গেছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানাগড় বাইপাস সহ সমগ্র এলাকায় লাগানো হয়েছে তৃণমূলের দলীয় পতাকা ও ব্যানার।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories