Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

নন্দীগ্রামের ভোট নিয়ে মমতা ব্যানার্জির যাবতীয় অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন

 নন্দীগ্রামের ভোট নিয়ে মমতা ব্যানার্জির যাবতীয় অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রাম কেন্দ্রের কোনও বুথেই ভোট কারচুপির কোনও ঘটনা ঘটেনি জানিয়ে দিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রাম কেন্দ্রের বিভিন্ন বুথে ভোট কারচুপি সংক্রান্ত এবং কেন্দ্রীয় বাহিনীরা অসহযোগিতা করেছেন এই অভিযোগে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মোট ৬৩ টি অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি। আর আজ সেই চিঠিরই জবাব দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, বয়ালের বুথের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় জওয়ানদের দুর্ব্যবহারের কোনও প্রমাণ মেলেনি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের বুথে ঢুকতে না দেওয়ার যে অভিযোগ উঠেছে তা একদমই সত্যি নয়। বুথের ভিতরে কিংবা বুথের বাইরে কোথাও বহিরাগত বা বন্দুক দেখিয়ে গুন্ডাদের বুথ দখলের কোনও অভিযোগ নেই। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচন কমিশন তো বলবেই যে কোনও ভোট কারচুপি হয়নি।

কারণ কমিশন তো কেন্দ্রীয় সরকার তথা বিজেপির পরামর্শে কাজ করছে। তাই কমিশন এই ধরণের সিদ্ধান্তই নেবে। সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে বয়ালে বুথের ভিতর আটকে রেখে যে হেনস্থা করা হয়েছিল তা বাংলার মানুষ দেখেছেন। তাই বাংলার মানুষ বিজেপিকে ভোটে হারিয়ে এর যোগ্য জবাব দেবে।

আর বিজেপি নেতৃত্ব এ বিষয়ে বলেন, তৃণমূল একুশের ভোটে নন্দীগ্রাম সহ রাজ্যেরbসর্বত্র হারবে তাই এখন মিথ্যা নাটক করছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এইসব নাটক করে লাভ নেই। তৃণমূলের নাটক কমিশনে ধরা পড়ে গেছে। রাজ্যে বাকি ছয় দফার ভোটে তৃণমূলের আরও শোটনীয় অবস্থা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কমিশন যেভাবে তথ্য প্রমাণ দিয়ে মমতা ব্যানার্জির তোলা যাবতীয় অভিযোগ খারিজ করেছে তা ভোটের মুখে তৃণমূলকে যথেষ্ট বিপাকে ফেলবে। একুশের ভোটে তৃণমূল-বিজেপির হাইভোল্টেজ লড়াইয়ে শেষপর্যন্ত কে জয়ী হয় সেই দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহল।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories