Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী এখন আফগান প্রতিরক্ষামন্ত্রী

 

গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। তালিবান কর্তৃপক্ষের পক্ষ থেকে মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে এ গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়। বুধবার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে মেইল অনলাইন।মোল্লা আবদুল কাইয়ুম জাকির ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ২০০৭ সালে মুক্তি পান। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন জর্জ ডব্লিউ বুশ।

এর আগে ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন জাকির। তিনি গুয়ানতানামো বে কারাগারের আট নম্বর কয়েদি ছিলেন। পরে তাকে মুক্তি দেয়া হয়। কারণ, তিনি মার্কিন কর্মকর্তাদের বলেছিলেন যে তিনি আর আফগান যুদ্ধে অংশ নিবেন না।

কিন্তু, মুক্তি পাবার কিছু দিন পরেই তিনি আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সামরিক অভিযান পরিচালনা করেন। তালিবান কর্তৃপক্ষের সামরিক নেতা হিসেবে দায়িত্ব নেয়ার আগেই তিনি এ সামরিক অভিযান পরিচালনা করেন।

গত মঙ্গলবার আরব নিউজ ও আল-জাজিরার পক্ষ থেকে বলা হয় যে মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছে তালিবান।

ইরানের কুদস বাহিনীর প্রধান ইসমাইল কায়ানি হলেন মোল্লা আবদুল কাইয়ুম জাকিরের ঘনিষ্ঠ বন্ধু। জাকির বিভিন্ন সময়ে ইরান থেকে আধুনিক অস্ত্র সংগ্রহ করেছেন বলে খবর পাওয়া গেছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories