Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

১৫ বছর ধরে শয্যাশায়ী! চিকিৎসায় এগিয়ে আসলেন সাংবাদিক

শেখ সাদ্দাম, মালদা, এনবিটিভি: দীর্ঘ পনেরো বছর ধরে অসুস্থ। বিছানায় শয্যাশায়ী। কি হালে কাটছে তার দিন কেউ খোঁজ নেইনি। কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে। এমনই এক ব্যক্তি ভগবানের দূত হয়ে ওই অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন।করে দিলেন চিকিৎসার সুব্যবস্থা। হাতে তুলে দিলেন অর্থ।সেই দূত আর কেউ না,এলাকারই এক সাংবাদিক।

জানা যায় হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাওয়ামারি গ্রামের বাসিন্দা হাসান আলি(৩৩) দীর্ঘ ১৫ বছর ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত। বিছানায় শয্যাশায়ী।একায় চলতে পারে না। তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মিলেনি কোনোরকম সাহায্য অর্থের অভাবে থমকে রয়েছে চিকিৎসা। পরিবারে শুরু হয়েছে অভাব অনটন। স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও কোথায় গেলে মিলবে চিকিৎসা তা নিয়ে দিশেহারা। এই অবস্থায় তার এই দুর্দশার কথা জানতে পেরে সোমবার হরিশ্চন্দ্রপুর এলাকার এক সাংবাদিক হাবিব খান আর্থিক সহযোগিতার পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থা করিয়ে দিলেন।

হাসান আলির পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক সন্তান। একটা জরাজীর্ণ ঘরে কাটছে তাদের দিন। সাংবাদিক হাবিব খানের আর্থিক সাহায্যে হাসী ফুটেছে পরিবারের মুখে। মন জয় করে নিয়েছেন এলাকাবাসীর।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories