Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

প্রয়াত উত্তরপ্রদেশের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী কল্যাণ সিং

প্রয়াত হল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শনিবার লখনউয়ের সঞ্জয় গাঁধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে তাঁর মৃত্যু হয়। অঙ্গ-প্রত্যঙ্গে পচন ধরা এবং অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

৪ জুলাই থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এই বর্ষীয়াণ রাজনীতিবিদ। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়েছিল। তাঁর চেতনাও ব্যাপকভাবে হ্রাস পায়। শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাঁর শারীরিক অবস্থা জটিল। তাঁকে লাইফ-সেভিং সাপোর্ট সিস্টেমে রাখা হয়। শনিবার রাতে তাঁর মৃত্যুর কথা ঘোষণা করা হল।

১৯৯১ সালে প্রথম তাঁর নেতৃত্বেই উত্তরপ্রদেশের সরকার গড়ে বিজেপি। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনিই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। সেসময় তাঁর বিরুদ্ধে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে না পারার অভিযোগ উঠেছিল। এই কাণ্ডের পরই পদত্যাগ করেন তিনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories