Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ,রাজ্যের প্রাক্তন মন্ত্রী আইপিএস রচপাল সিং

প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আইপিএস রচপাল সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। তিনি রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং পরিকল্পনা দপ্তরের মন্ত্রী ও ওয়েষ্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেশ কিছু দিন ধরে শ্বাস কষ্ট হচ্ছিল। এর পাশাপাশি ডায়ালিসিস চলছিল। পরশু দিন শ্বাস কষ্ট একটু বেশি হওয়ায় সেই কারণে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর ৪:৩০ টা নাগাদ রাচপাল সিং মারা যান।

১৯৭৪ ব্যাচের এই আইপিএস চাকরিজীবন থেকে অবসর নেওয়ার পরই তৃণমূলে যোগ দেন।

২০১৬ সালে তারকেশ্বর থেকে ভোটে জয়লাভ করেন তিনি। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি রাজ্যের পর্যটন এবং পরিকল্পনা দপ্তরের মন্ত্রী ছিলেন। পরে তিনি রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান হন। রচপাল সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশিষ্ট রাজনীতিবিদ রচপাল সিংয়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। জানা গিয়েছে তাঁর মরদেহ এলগিন রোডের গুরুদ্বারাতে নিয়ে যাওয়া হবে সেখান থেকে কেওড়া তলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে
বিশিষ্ট রাজনীতিবিদ প্রাক্তন মন্ত্রী রচপাল সিং-এর।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories