Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

বিজেপি বিধায়কদের সঙ্গে নেই মোদি সরকার, কেড়ে নিল কেন্দ্রীয় নিরাপত্তা,ভরসা এখন মমতা সরকার

নিউজ ডেস্ক : একুশের নির্বাচন মিটে গিয়ে সরকার গঠন হয়ে গিয়েছে। এবার একসঙ্গে এই রাজ্যের ৬১ জন বিজেপি বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এই খবর মিলেছে। আজ পর্যন্ত বাংলায় বিজেপির ৭১ জন বিধায়ক আছে। কাল তৃণমূল কংগ্রেসে যোগ দিলে তা কমে যাবে। এই পরিস্থিতিতে ৬১ জন কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন না। শুভেন্দু অধিকারীর মতো প্রথমসারির ১০ জন বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন। সূত্রের খবর, এই মর্মে রাজ্য সরকারের কাছে একটি চিঠি পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে উল্লেখ করা হয়েছে, এবার রাজ্য সরকারই যেন এই বিধায়কদের নিরাপত্তার ব্যবস্থা করে।

একুশের নির্বাচন শেষ হওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বঙ্গ–বিজেপির সব বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছিল। শুভেন্দু অধিকারী–সহ কয়েকজন আগে থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। নির্বাচনের পর মোট ৬৬ জন জয়ী বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তাই সেখানে বেশি নিরাপত্তারক্ষীর প্রয়োজন। সুতরাং রাজ্যের বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তায় কোপ দেওয়া হয়েছে।

ভোটের আগে থেকেই বিজেপি প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার রেওয়াজ চালু করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে ভোট মেটার মাসখানেকের মধ্যে সেই নিরাপত্তা কেবলই বিধায়কদের জন্য বরাদ্দ করে রাখা হয়েছিল। ভোটের পর থেকে যে ধরনের পরিস্থিতি রাজ্যে বিদ্যমান, সেই পরিপ্রেক্ষিতে আরও কয়েকমাসের নিরাপত্তার মেয়াদ বাড়ানো হয়েছি। কিন্তু এখন আর নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে মনে করছে না কেন্দ্র। সেই কারণেই এই নিরপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories