Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

আনিস খাঁনের স্মরণে জুনায়েদ সিদ্দিকীর উদ্যোগে দোয়ার মজলিশ ফুরফুরায়

বাদশা সেখ, ফুরফুরা, এনবিটিভি: আজ ফুরফুরা শরীফে পীর আল্লামা ইউসুফ সিদ্দিকীর নির্দেশে পীরজাদা জুনায়েদ সিদ্দিকীর পরিচালনায় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আনিস খাঁনের স্মরণে প্রতিবাদ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনিস খাঁনের সঠিক বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ করা হয়।

সভার মূল উদ্যোক্তা জুনায়েদ সিদ্দিকী বলেন, “আনিস খাঁন একজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ। আলিয়া বিশ্ববিদ্যালয়ে জন্য বহু আন্দোলন করেছে। আনিস খাঁনের মত প্রতিবাদী যুবকের এই চেপে দেওয়া হচ্ছে। আমার এই অরাজকতার বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়াব। শুধু আনিস খান নয় দেশের যে কোনো প্রান্তে কোনো অন্যায় কাজ হলে তার বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ গড়ে তুলবো আমার।”

সভায় উপস্থিত ছিলেন, ফুরফুরা শরীফের পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী ও তার দুই পুত্র পীরজাদা জুনায়েদ সিদ্দিকী, পীরজাদা জুবায়ের সিদ্দিকী সহ কয়েকজন আলেম ওলামারা। জুম্মার নামাজের পর ফুরফুরা দরবার শরীফ পীর আল্লামা ইউসুফ সিদ্দিকীর বাড়ি সংলগ্ন দাদাপীর ময়দানে কয়েকশ মানুষের উপস্থিতিতে পীরজাদা জুনায়েদ সিদ্দিকীর দোয়ার মধ্য দিয়ে সভা সম্পন্ন হয়।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories