Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

 ‘ওয়ান নেশন ওয়ান রেশন’ প্রকল্প চালুর নির্দেশ শীর্ষ আদালতের

দেশের শীর্ষ আদালত মঙ্গলবার জানিয়ে দিল, পরিযায়ী শ্রমিকদের জন্য জুলাই মাস থেকেই যেন বাধ্যতামূলক ভাবে প্রতিটি রাজ্যে ‘ওয়ান নেশন ওয়ান রেশন’ প্রকল্প চালু হয়ে যায়। সে সঙ্গে জানানো হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যেই সব রাজ্যে এটি চালু করতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, অতিমারী শেষ না হওয়া পর্যন্ত রাজ্যগুলিকে ‘কমিউনিটি কিচেন’-এর মাধ্যমে পরিযায়ীদের খাদ্য যোগানের ব্যবস্থাও করতে হবে।

এ প্রসঙ্গে শীর্ষ আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, রাজ্যগুলির জন্য অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দ করার।

পরযায়ী শ্রমিকদের নিবন্ধকরণের জন্য সুপ্রিম কোর্টের কেন্দ্রের প্রতি নির্দেশ, ৩১ জুলাইয়ের মধ্যে তারা যেন এই বিষয়ে একটি পোর্টাল শুরু করে দেয়। সুপ্রিম কোর্টের দুই বিচারক অশোক ভূষণ ও এমআর শাহ-র বেঞ্চ বলেছে, ‘কেন্দ্রকে আরও এগিয়ে আসতে হবে এবং অসংগঠিত পরিযায়ী শ্রমিকদের নিবন্ধকরণের জন্য একটি পোর্টাল শুরু করতে হবে। এবং এটি করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে।’

পাশাপাশি দুই সদস্যের এই বেঞ্চ জানিয়েছে, রাজ্যগুলিকে পরিযায়ীদের জন্য একটি প্রকল্পের মধ্যে আনতে হবে, যাতে তারা পরিযায়ীদের শুকনো রেশন দিতে পারে। সুপ্রিম কোর্ট মঙ্গলবার কড়া ভাষায় নির্দেশ দিয়েছে, ‘যে সব রাজ্যগুলিতে এখনও এই ব্যবস্থা চালু হয়নি তাদের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হল।’

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories