Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

গোটা রাজ্যের মধ্যে তাহেরপুর পৌরসভা দখলে থাকলো বামেদের

সুরজিৎ দাশ, নদীয়া:গোটা রাজ্য জুড়ে সবুজ ঝড় অব্যাহত থাকলেও একমাত্র নদীয়ার তাহেরপুর পৌরসভা দখলে গেল বামেদের। তাহেরপুর পৌরসভার 13 টি ওয়ার্ডের মধ্যে আটটি এবং তৃণমূল পাঁচটিতে জয়লাভ করেছে। “এই জয় শান্তির জয়, উন্নয়নের জয়। তাহেরপুর পৌরসভা দখল রেখে প্রতিক্রিয়া দিলেন বামেদের জয়ী প্রার্থীরা”।

বামফ্রন্ট প্রার্থীদের দাবি, যেহেতু তাহেরপুর পৌরসভা তৃনমূলের দখলে ছিল সেই কারণে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছিল তাহেরপুর পৌরসভা। শুধু তাই নয় অন্যান্য পৌরসভার যে প্রাপ্য অধিকার সেটা থেকে তাহেরপুর পৌরসভা কে বঞ্চিত করে রাখা হতো বলে অভিযোগ। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে পৌরসভা ছিনিয়ে নিতে বাম কর্মী সমর্থকদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে রাজ্যের শাসক দল। আর এটাই তাহেরপুর এলাকার সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। সেই কারণে সাধারণ মানুষ শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে সমর্থন করেছে।

তৃণমূলে গোষ্ঠী কোন্দল এর ফলে তাদের তাহেরপুর পৌরসভায় এই হার স্বীকার করে নিল তাহেরপুরের পরাজিত প্রার্থীরা। তাদের দাবি,”তাহেরপুরে বামেদের শক্ত ঘাঁটি হলেও তৃণমূল ভালো শক্তিশালী সংগঠন তৈরি করতে পেরেছিল। কিন্তু গোষ্ঠী কোন্দলের কারণে শাসকদল থাবা বসাতে পারল না”।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories