Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

সাধারণ ক্ষমা’ ঘোষণা, নারীদের সরকারে যোগ দেয়ার আহ্বান তালিবানের

তালিবানরা আফগানিস্তানে একটি ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করার পরে মঙ্গলবার নারীদেরকে তাদের সরকারে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে তারা রাজধানী কাবুলে সৃষ্ট উদ্বেগ ও উত্তেজনা প্রশমন করার চেষ্টা করছে।

তালিবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামঙ্গানি এই ঘোষণা দিয়েছেন। এটিই হচ্ছে আফগানিস্তানের ক্ষমতা দখলের পরে কেন্দ্রীয় স্তর থেকে আসা প্রথম ঘোষণা। তালিবানরা কাবুল দখল করার পর থেকেই রাজধানীতে বিশৃঙ্খলা দেখা দেয়। সোমবার কাবুলের বিমানবন্দরে প্রচণ্ড ভিড় দেখা যায়, যখন মানুষ তালিবান শাসন থেকে পালানোর চেষ্টা করে।

কাবুলে সংঘাত বা মারামারির কোন বড় খবর না থাকলেও, বিদ্রোহীদের দখলে কারাগার খালি করা এবং অস্ত্রাগার লুণ্ঠনের পর অনেক বাসিন্দা বাড়িতে রয়ে গেছে এবং আতঙ্কিত রয়েছে। সামঙ্গানি বলেন, ‘ইসলামিক আমিরাত (তালিবানরা নিজেদের এই নামে ডাকে) নারীদের বঞ্চিত করতে চায় না। তাদের শরীয়াহ আইন অনুযায়ী সরকারি কাঠামোতে থাকা উচিত।’ তিনি বলেন, ‘সরকারের কাঠামো পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে, একটি সম্পূর্ণ ইসলামী নেতৃত্ব থাকা উচিত এবং সব পক্ষের যোগদান করা উচিত।’ সামানগানি বলেন, আমাদের জনগণ মুসলমান এবং আমরা এখানে তাদের জোর করে ইসলামের জন্য আসিনি।
সূত্র : দৈনিক ইনকিলাব

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories