Saturday, September 5, 2026
28 C
Kolkata

স্বীকৃতি দেয়ার সব শর্ত পূরণ করেছে তালিবান

 

আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালিবান সরকার তাকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে বলে দাবি করেছেন তালিবানের কাতার দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম।

 

তিনি শুক্রবার দোহায় বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য যেসব শর্ত দিয়েছিল আমরা সেগুলো বাস্তবায়ন করেছি। তবে আন্তর্জাতিক সমাজ তালিবানকে কি কি শর্ত দিয়েছিল এবং সেসব শর্ত কীভাবে পূরণ হয়েছে তার বিবরণ তিনি দেননি।

 

মোহাম্মাদ নাঈম বলেন, গোটা আফগানিস্তান এখন তালিবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং ৪০ বছরের যুদ্ধ শেষে তালিবান সরকার দেশে সত্যিকারের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

 

 

তালিবানের এই মুখপাত্র বলেন, আফগান জনগণের উন্নতি ও অগ্রগতি এখন তালিবান সরকারের প্রধান অগ্রাধিকার; তবে বিদেশে আফগান অর্থ আটকে থাকার কারণে আফগানিস্তানে ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে বলে তিনি জানান।

 

বিশ্বের কোনো দেশকে অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার কাজে আফগান ভূমি ব্যবহার করতে দেয়া হবে না বলেও এই মুখপাত্র জোর দিয়ে উল্লেখ করেন। তালিবান আফগানিস্তানের সরকারি খাত থেকে গত ২০ বছরের দুর্নীতির মূলোৎপাটন করেছ বলেও তিনি দাবি করেন।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories