Wednesday, October 21, 2026
25 C
Kolkata

আফগানিস্তান পুনর্গঠনে ইরানের সঙ্গে তালিবানের গুরুত্বপূর্ণ আলোচনা

দ্বিপক্ষীয় বাণিজ্য ও পণ্য ট্রানজিটের ব্যাপারে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

মঙ্গলবার ইরানের পূর্বাঞ্চলীয় খোরাসান রাজাভি প্রদেশের গভর্নর মোহাম্মাদ সাদেক মোতামাদ্দিয়ানের নেতৃত্বাধীন একটি ইরানি প্রতিনিধিদল কাবুলে তালিবান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
ওই সাক্ষাতে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানান জবিউল্লাহ মুজাহিদ। খবর ইরনার।
এসব সমঝোতার মধ্যে রয়েছে— সীমান্তবর্তী ইরানের ‘দোগারুন’ ও আফগানিস্তানের ‘ইসলাম কালা’ স্থলবন্দরের কার্যক্রম বৃদ্ধি, দোগারুন-ইসলাম কালা মহাসড়কের উন্নয়ন, দু’দেশের মধ্যে শুল্ক ও কাস্টমস সার্ভিস সংক্রান্ত তথ্য আদান-প্রদান, আগামী এক মাসের মধ্যে অভিন্ন সীমান্তে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা, আফগানিস্তানের জ্বালানি চাহিদা মেটানোর বিষয়ে আলোচনা করতে ইরানের তেল মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলের কাবুল সফরের ব্যবস্থা করা, ইরান থেকে পণ্য নিতে আসা আফগান লরিগুলোর চালকদের নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি।
তালিবান মুখপাত্র বলেন, সাক্ষাতে দোগারুন থেকে ইসলাম কালা স্থলবন্দর পর্যন্ত গ্যাস পাইপ লাইন স্থাপন করতেও দু’দেশের মধ্যে সমঝোতা হয়েছে। এই প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে বলে জানান মুজাহিদ।
তিনি বলেন, আফগানিস্তানের পুনর্গঠনের বিষয়ে আলোচনা করতে ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল আগামী ১০ দিনের মধ্যে কাবুল সফরে যাবে বলে কথা হয়েছে।
গত ১৫ আগস্ট তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে অনেক দেশ আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছে। ইরান এ পর্যন্ত আফগানিস্তানে পাঁচ দফা মানবিক ত্রাণ পাঠিয়েছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories