Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

মে মাসে হতে চলা পরীক্ষা যেন বাতিল করা হয়। তা সম্ভব না হলে যেন অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা হয়।

দেশে গত একদিনে করোনা সংক্রমণ ১ লক্ষ ২৬ হাজার ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে দশম ও দ্বাদশ শ্রেণীর অন্তত ১ লক্ষের বেশি পড়ুয়ারা সরকারের কাছে আবেদন করেছেন, মে মাসে হতে চলা পরীক্ষা যেন বাতিল করা হয়। তা সম্ভব না হলে যেন অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা হয়। পড়ুয়ারা পিটিশনে সইও করেছেন।
গত দু’‌দিন ধরে টুইটারে #‌cancelboardexams2021 ট্রেন্ডিং হয়েছে।
যদিও আইএসসিই ও সিবিএসই বোর্ডের তরফে বলা হয়েছে, পড়ুয়াদের চিন্তার কোনও কারণ নেই। যাবতীয় করোনা বিধি মেনেই নেওয়া হবে পরীক্ষা। পড়ুয়াদের তরফে পিটিশনে বলা হয়েছে, ‘‌দেশের অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। দেশে যখন সংক্রমণ কম ছিল, তখন পরীক্ষা বাতিল হয়েছে। আর সংক্রমণ যখন বাড়ছে, তখন স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, বিষয়টি ভাবুন। পরীক্ষা বাতিল করুন। পড়ুয়ারা চাপের মধ্যে রয়েছে।’‌
পড়ুয়ারা ব্যক্তিগতভাবেও আবেদন করছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও এক সিবিএসই আধিকারিক বলেছেন, ‘‌পড়ুয়াদের নিরাপত্তার দিকটি সবার আগে দেখা হবে। সমস্ত কোভিড প্রোটোকল মেনেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। সামাজিক দূরত্ববিধির দিকেও নজর রাখা হবে।’‌
সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে। এই অবস্থায় মহারাষ্ট্রের শিক্ষা দপ্তর যেমন সিদ্ধান্ত নিয়েছে কোনও রকম পরীক্ষা ছাড়াই নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories