Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

ঈদের কুরবানি নিয়ে বিতর্ক: ত্রিপুরার কংগ্রেস নেতার বাড়িতে হামলা, পরিবারের দুই সদস্য গ্রেফতার

ত্রিপুরার আগরতলায় কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলার ঘটনার পর তার বাবা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার সংবাদ মাধ্যমকে জানান, ঐ কংগ্রেস নেতার পরিবারের সদস্য খায়রুল ইসলাম ও নজরুল মিয়াকে স্থানীয় আদালতে পেষ করা হয়েছিল এবং জুনের ২৩ তারিখ অবধি তাদের বিচার বিভাগীয় হেফাজতে রাখা হবে।
জানা গিয়েছে শাহজাহান ইসলাম তার ফেসবুক ভিডিওতে পুলিশ ও রাজ্য সরকারের কুরবানির ঈদের সময় পর্যাপ্ত পরিমাণে মোতায়ন না থাকার তীব্র সমালোচনা করেন।

এই ভিডিও প্রকাশের পর বিজেপি পূর্ব আগরতলা থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। রবিবার রাতে তার বাড়িতে হামলা চালানো হয়। শাহজাহান দাবি করেন, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল। তবে হামলাকারীরা তার বাবা-মা ও স্ত্রীর ওপর শারীরিক আক্রমণ চালায় বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর কংগ্রেস ত্রিপুরার উনকোটি জেলায় প্রতিবাদ মিছিল বের করে,পাল্টা অন্যদিকে বিজেপিও আগরতলায় শাহজাহানের বক্তব্যের প্রতিবাদে মিছিল করে। অন্যদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেছেন, “রাজ্যের বিভিন্ন জায়গায় মুসলিমদের গবাদি পশু কুরবানির ওপর নিষেধাজ্ঞা ও হামলার ঘটনা ঘটেছে যা অত্যন্ত লজ্জাজনক”। ত্রিপুরা কংগ্রেস নেতা বিরজিৎ সিনহা অভিযোগ করেছেন, বিজেপি সরকারের আমলে সংখ্যালঘু ও কংগ্রেস সমর্থকদের ওপর হামলা ক্রমশই বাড়ছে এবং প্রশাসন এই বেড়ে চলা হিংসা নিয়ন্ত্রণে সম্পুর্ণ ব্যর্থ হয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories