Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিদ্যুৎহীনতায় নাজেহাল মুর্শিদাবাদের বাঘডাঙ্গা কান্দিপাড়া, ইলেকট্রিক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের

বারবার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ক্ষোভে ফুসছেন মুর্শিদাবাদের বাঘডাঙ্গা কান্দিপাড়া এলাকার গ্রামবাসীরা। মঙ্গলবার বিক্ষুব্ধ গ্রামবাসীরা মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকার মহম্মদপুর ইলেকট্রিক অফিসের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

গ্রামবাসীরা অভিযোগ করছেন, ভোল্টেজ কম থাকার কারণে বিদ্যুৎ হীনতায় ভুগছে গোটা গ্রাম। এই তীব্র গরমে কার্যত নাভিশ্বাস উঠছে গ্রামবাসীদের। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন সুরাহা মেলেনি বলে জানিয়েছেন গ্রামবাসীরা। এই সমস্যার সুরাহা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories