Sunday, September 6, 2026
28 C
Kolkata

সারারাত লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন, রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ

রাত জেগে লাইনে দাঁড়িয়েও মেলেনি করোনার ভ্যাকসিন। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল শতাধিক  মানুষ। রবিবার ঘটনাটি ঘটেছে তপন গ্রামীণ এলাকায়। অবরোধের জেরে আটকে পড়েন বালুরঘাট, গঙ্গারামপুর, নালাগোলা সহ দূর দুরান্তের মানুষজন। প্রায় ঘণ্টা খানেক অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেলার অন্যান্য ব্লকের সঙ্গে সঙ্গে তপনে চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ। আর এই ভ্যাকসিন পেতে রাত জেগে লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রামগঞ্জের সাধারণ মানুষদের। সেই মতো এদিন ভোর থেকে এলাকাবাসীরা ভ্যাকসিনের জন্য হাসপাতালে লাইন দেয়। কিন্তু বেলা ১১টায় জানানো হয়, তপনে বিদ্যুতের কাজ চলছে। বিদ্যুৎ না আসা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে না। ফলে লাইনে দাঁড়ানো মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের সামনে তপন করদহ রুটের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে প্রশাসনের তৎপরতায় বিদ্যুৎ পরিষেবা সচল হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories