Saturday, September 5, 2026
28 C
Kolkata

আগামী ৪৮ ঘন্টায় দক্ষিনবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

এনবিটিভি ডেস্ক: আজ ও কাল ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হল দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। বেশ কয়েকটি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। তার জেরে আগামী ৪৮ ঘণ্টা কলকাতায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে #rain #weatherforecast

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories