Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

“বাংলায় মাদ্রাসা ছাত্র আন্দোলন” ঐতিহাসিক বইয়ের মোড়ক উন্মোচিত হল আজ

 এনবিটিভি, কলকাতাঃ  শিক্ষা জাতির মেরুদণ্ড। ভারতের সংবিধানের মৌলীক অধিকারের মধ্যে একটি হল শিক্ষার অধিকার। এই শিক্ষার অধিকার পেতে কালক্রমে সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলনও করতে হয়েছে। শিক্ষার এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে বাংলায় ছাত্র ইউনিয়নের এক দীর্ঘ এবং উজ্জ্বল ইতিহাস রয়েছে। মাওলানা মোজাফফর হোসেনের নেতৃত্বে ১৯৮৮ সাল থেকে বাংলায় ঐতিহাসিক মাদ্রাসা ইউনিয়নের ছাত্র আন্দোলন শুরু হয়। সেকাল থেকে একাল পর্যন্ত সেই ঐতিহাসিক ও গৌরবময় আন্দোলনের ইতিহাস লিখিত আকারে ছিল না। মাদ্রাসা ছাত্র আন্দোলনের  নির্ভরযোগ্য ও  প্রমাণসিদ্ধ  তথ্য বহুল সমৃদ্ধ বই আকারে “বাংলায় মাদ্রাসা ছাত্র আন্দোলন” শিরোনামে উপস্থাপন করেন লেখক মোহাম্মাদ আব্দুল মোমেন।

আজ কলকাতা প্রেস ক্লাবে বিকাল ৩ টায় “বাংলায় মাদ্রাসা ছাত্র আন্দোলন” বইটির বাংলার প্রবীণ ও প্রাক্তন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের উপস্থিতে মোড়ক উন্মোচিত করা হয়। এদিনের অনুষ্ঠানে বিজয় উপাধ্যায়ের হাত দিয়ে বইটির মোড়ক উম্মোচন হয়।

“বাংলায় মাদ্রাসা ছাত্র আন্দোলন” বইটির কভার পেজ।

মোড়ক উম্মোচনের পরেই শিক্ষক বিজয় উপাধ্যায় বলেন, “ ‘বাংলায় মাদ্রাসা ছাত্র আন্দোলন’ বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে থেকে আমি খুবই খুশী, মাদ্রাসা ছাত্র আন্দোলনের ইতিহাস সরকার পরিবর্তন করে দিলেও এই বইটির মাধ্যমে আগামী দিনের শিক্ষার্থীরা মাদ্রাসা ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাস খুঁজে পাবে।”

এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠাতা মোজাফফর আহমদ। আরও উপস্থিত ছিলেন “বাংলায় মাদ্রাসা ছাত্র আন্দোলন” বইটির লেখক মোহাম্মাদ আব্দুল মোমেন সহ আরও অনেকেই।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories