Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

“মমতার বিরুদ্ধে প্রার্থী থাকাই উচিত নয়”- দাবী বাম নেতার

বাদল চট্টোপাধ্যায়। বয়স ৮২। ভবানীপুরের পরিচিত প্রাক্তন বাম নেতা।

সেপ্টেম্বরের শেষে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মে মাসে স্থানীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর আসনটি খালি পড়ে রয়েছে। সেখান থেকেই লড়ছেন মমতা। অতীত পরিসংখ্যান এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ কলকাতার এই আসন থেকে হেসেখেলে হাজার হাজার ভোটে জিতবেন মমতা। বাদল বাবুও তাই মনে করেন। আর সেজন্যই তাঁর মতে, এই আসনে মমতা বিরুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বীই থাকা উচিত নয়।

বুধবার থেকে ভবানীপুর কেন্দ্রে ভোটপ্রচারে নামলেন মমতা। এদিন ছিল তাঁর প্রথম কর্মিসভা। মমতার বক্তব্য শুরুর আগেই মঞ্চে হাজির ওঠেন বামপন্থী নেতা বাদল চট্টোপাধ্যায়। উঠে হাতজোড় করে তৃণমূল নেত্রীকে প্রণাম জানান। সৌজন্য দেখাতে ভোলেননি মমতাও। প্রবীণের দিকে এগিয়ে আসেন তৃণমূল নেত্রীও। বাদলবাবুর হাত ধরে স্বাস্থ্যের খবর নেন। সুস্থতা কামনা করেন তিনি।

এর পর বাদলবাবু বলেন, ‘‌উনি তো গোটা রাজ্য জিতে বসে আছেন। তাহলে আবার কেন ওঁকে লড়াই করতে হবে? ওঁর বিরুদ্ধে কেউ দাঁড়াবে কেন? সমস্ত রাজনৈতিক দল এবং সংগ্রামী মানুষদের কাছে আমার অনুরোধ মমতা ব্যানার্জিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।’‌

প্রসঙ্গত বাদল বাবু এলাকার পরিচিত বাম নেতা ছিলেন। তার পর অবশ্য দল ছেড়েছেন। তাঁর পরিবার এখনও বাম দলের সঙ্গেই যুক্ত। উপনির্বাচনের আগে তাঁর এই বার্তা গুরুত্বপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories