Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে এখনই কমবে না বৃষ্টি

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে এখনই বৃষ্টি কমবে না। নিম্নচাপ কেটেছে বৃষ্টিও কমেছে। তবে তাপমাত্রাও বেশ বাড়ছে দক্ষিণবঙ্গে। রোদের জেরে বাড়ছে তাপমাত্রা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। নিম্নচাপ কেটে যাওয়ায় শহরের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ার সঙ্গে থাকবে বৃষ্টি ভ্রুকুটি। হালকা থেকে মাঝারি বৃষ্টি মাঝে মধ্যেই দেখা দেবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ,জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ে ধ্বস নামার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বা বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ‌। পাশাপাশি আগামী দু-তিন দিন দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে জানা যাচ্ছে। তবে তাপমাত্রা বৃদ্ধির মধ্যেই চোখ রাঙাচ্ছে একটি ঘূর্ণাবর্ত। ঐ ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যে। তবে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে কিনা তা এখনও স্পষ্ট ভাবে জানায়নি হাওয়া অফিস।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories