Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

বারুইপুরে তৃণমূল এবং বাম-isf এর সংঘর্ষে মৃত এক তৃণমূল কর্মী, আহত বেশ কয়েকজন

নিউজ টুডে : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণপর্ব শুরুর কয়েক দিন আগেই রাজনৈতিক সংঘর্ষে আবার উত্তপ্ত হলো দক্ষিণ ২৪ পরগনার বারাইপুর। বাম দল এবং আই এস এফ এর কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাজনৈতিক সংঘর্ষে এখনো পর্যন্ত এক তৃণমূল কর্মী রুহুল আমিন মিদ্দের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংঘর্ষে আরো অনেকে আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দক্ষিণ ২৪ পরগনার বারাইপুর থানা এলাকার বেলগাছি অঞ্চলের সংঘর্ষটি ঘটেছে দুই শিবিরের কর্মীদের মধ্যে। তৃণমুল কংগ্রেস ঘটনাটির জন্য বাম এবং আই এস এফ এর কর্মীদের দোষারোপ করেছে। অন্যদিকে সংযুক্ত মোর্চা তা অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা দোষারোপ করেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী গত বুধবার একটি রাজনৈতিক সভা ডাকেন যেখান থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলা চালায় বাম এবং আই এস এফ এর কর্মীরা।

সংঘর্ষের ফলে গুরুতর জখম অবস্থায় ৫ জনকে স্থানীয় হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখানে বাকিদের চিকিৎসা চললেও, আশঙ্কাজনক অবস্থায় রহুল আমিন মিদ্দেকে বাইপাসের কাছে একটি নার্সিংহোমে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

এই ঘটনার জন্য তৃণমূলের দিকেই পাল্টা অভিযোগের আঙ্গুল তুলেছে সিপিএম ও আইএসএফ কর্মী-সদস্যরা। বারুইপুরের সিপিএম প্রার্থী স্বপন নস্কর সাজাহান সর্দারের বাড়ি থেকে বৈঠক সেরে ফেরার পথে আচমকাই তাদের উপর তৃণমূল সদস্যরা হামলা করে। যাতে করে তাদের ৫ জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনায় আহতদের মধ্যে থেকে দুই দলের ৩ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সংযুক্ত মোর্চার ৬ জন কর্মীকে এই ঘটনার গ্রেফতার করা হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories