
শতাব্দী প্রাচীন পীরের নামে থাকা জমি আত্মসাধের অভিযোগ উঠেছে তৃণমূল ব্লক সভাপতি এর বিরুদ্ধে। মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায় পীরের উদ্দেশ্যে দান করা জমি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনার মূল অভিযুক্ত, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আহত আবউদ্দিন শেখ। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি প্রভাব খাটিয়ে, পীরের উদ্দেশ্যে উৎসর্গ করা শতাব্দী প্রাচীন জমির ১০ শতাংশ নিজের মা ও ছেলের নামে করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই গ্রামবাসীদের মধ্যে চূড়ান্ত ক্ষোভের সৃষ্টি হয়। গ্রামবাসীরা বি.য়েল এন্ড আর.ও -এর অফিসের বাইরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি করছে গ্রামবাসীরা।


