Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

এক বর,দুই বৌ;বৌ বাছতে টস গ্রাম পঞ্চায়েতের

একই যুবকের সঙ্গে দুই তরুণীর প্রেম। এখন কে তাকে বিয়ে করবে? আর সেটা নিয়েই তিন পরিবারের মধ্যে ঝামেলা। শেষপর্যন্ত সেই ত্রিকোণ প্রেমের সমাধান করতে এগিয়ে এল গ্রাম পঞ্চায়েত। টসের মাধ্যমে ঠিক করা হলো, কে ওই যুবককে বিয়ে করবে? শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে কর্ণাটকে।

ঘটনাটি কর্ণাটকের সকলেশপুর গ্রামের। ২৭ বছর বয়সি ওই যুবকের সঙ্গে গত বছর পাশের গ্রামেরই একটি মেয়ের পরিচয় হয়। এরপর দুজনে সম্পর্কে জড়ায়। কিন্তু ছয়মাস আগে অন্য একটি মেয়ের প্রেমে পড়েন ওই যুবক। এরপর দুজনের সঙ্গেই প্রেম করতে থাকেন ওই যুবক। তবে কেউই কারওর সম্পর্কে জানতে পারেনি।

আসল ঘটনার সূত্রপাত এরপর থেকেই। ওই যুবককে এক প্রেমিকার সঙ্গে ঘুরতে দেখেন তারই এক আত্মীয়। তবে যুবকের বাড়ির লোক সেই সম্পর্ক মেনে নিতে চায়নি, উলটে যুবকের অন্যত্র বিয়ে দেওয়ার ব্যাপারে মনস্থির করেন।

এদিকে, খবর পেয়ে দুই মেয়ের বাড়ির লোকই ওই যুবকের বাড়িতে আসে। তখনই বিষয়টি সবার সামনে আসে। এরপর গোটা গ্রামে বিষয়টি জানাজানিও হয়ে যায়। শেষপর্যন্ত বিবাদ মেটাতে বসতে বাধ্য হয় গ্রামের পঞ্চায়েত।

কয়েকদিন আগেই প্রথম সালিশি সভা ডাকা হয়, সেখানে ওই যুবককে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি কার্যত চুপই থাকেন। এই ঘটনার পর দুই মেয়ের মধ্যে একজন আবার বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। এরপরই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জানান, টসের মাধ্যমে ওই যুবকের কনে ঠিক করা হবে। আর তাতে যাতে তিন পরিবারই রাজি হয়, সে ব্যাপারে তাদের সম্মতিও নেওয়া হয়।

জানা গিয়েছে, এরপরই নাকি টসের মাধ্যমে ঠিক হয়, প্রথম প্রেমিকাকেই বিয়ে করবে ওই যুবক। শেষপর্যন্ত অবশ্য প্রথম প্রেমিকার সঙ্গেই বিয়ে হয় ওই যুবকের।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories