Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

দিল্লিতে কৃষক আন্দোলনে হামলার প্রতিবাদে আরামবাগে ট্রাকটার মিছিল তৃণমূল কংগ্রেসের

এনবিটিভি ডেস্ক, আরামবাগ: বুধবার হুগলির আরামবাগ কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিল্লিতে কৃষি বিল প্রত্যাহার ও কৃষকদের ওপর প্রজাতন্ত্র দিবসের দিন যে হামলা হয়েছে তাঁর প্রতিবাদে ট্রাকটার মিছিল করে কৃষকদের পাশে দাঁড়াল।

এই মিছিল সারা আরামবাগ জুড়ে দিল্লির ট্রাক্টর প্যারেডের আদলে কৃষক সহ তৃণমূল নেতৃত্বদের কৃষকদের সমর্থনে এবং কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ট্রাক্টর চেপে মিছিল করতে দেখা যায় ।

মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগের কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জগন্নাথ দাস, বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, পৌর প্রশাসক স্বপন নন্দী সহ আরামবাগের সকল কাউন্সিলর এবং আরামবাগ বিধানসভা অধীনে পঞ্চায়েত এলাকার তৃণমূলের সকল নেতৃত্ব বৃন্দদের।

উক্ত মিছিলে উপস্থিত থেকে আরামবাগের বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা জানান, ‘দিল্লি উপকণ্ঠে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা দুমাস ধরে যে আন্দোলন করছেন আমাদের সরকার তথা জননেত্রী মমতা ব্যানার্জি এই আন্দোলনকে সমর্থন করেন এবং তৃণমূল কংগ্রেস সরকার সর্বনাশা কৃষি বিলের বিরুদ্ধে’। তিনি আরো বলেন, ‘গতকাল দিল্লিতে বিজেপি বাহিনী যেভাবে কৃষকদের ওপর বর্বরোচিত হামলা করেছে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল আমাদের শ্লোগান একটাই “দিল্লিতে কৃষকদের ওপর হামলা করা হলো কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও।'”

আরামবাগ পৌর প্রশাসক স্বপননন্দী বলেন, ‘দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে যে আন্দোলন হচ্ছে এবং তাদের ওপর হামলার প্রতিবাদে মমতা ব্যানার্জির নির্দেশে আরামবাগ এলাকার কৃষকরা ট্রাক্টর মিছিল করছে আমরা সেই কৃষকদের সঙ্গে আছি। এবং কৃষি আইন এর বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ ও মিছিল হচ্ছে। আমাদের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে হাজির। আমাদের সরকার দিল্লিতে কৃষকদের পাশে আছে। তাদের সমর্থনে আমাদের এই ধিক্কার মিছিল। এই মিছিলে আরামবাগ এলাকার কৃষক সহ প্রচুর সাধারণ মানুষ যোগদান করেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories