Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

ক্যানিংয়ে দুষ্কৃতীদের গুলিতে জখম তৃণমূল নেতা

ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে রবিবার রাতে বাইকে চেপে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন তৃণমূল নেতা বাদল নস্কর। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ বাদলবাবু জয়নগর থানা এলাকা দিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রায় ৩০ জনের একটি দল ঘিরে ধরে বাদলবাবুকে।

এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। তৃণমূল নেতার বাড়ির সামনেই বোমাবাজি শুরু করে। গুলি লেগে বাইক থেকে ছিটকে পড়েন বাদলবাবু। পালানোর চেষ্টা করতেই তাঁকে ধরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে দুষ্কৃতীরা। চিত্‍কার শুনে এলাকার লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থা গুরুতর। বাদল নস্করের পরিবার জানাচ্ছে, এর আগেও দুবার হামলা হয়েছিল তাঁর ওপর। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও অবধি কাউকে গ্রেফতার করা যায়নি।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories