Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

ত্রিপুরা বিজেপিতে বড়ো ভাঙন! হেভিওয়েট সুদীপ সহ ৩ বিজেপি বিধায়ক কলকাতায়

সম্প্রতি ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায় বর্মন তাঁর দলবল নিয়ে কলকাতায় এসেছেন। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন সুদীপ। সেই থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কী সুদীপ ফের তৃণমূলে যোগ দিচ্ছেন। তবে এই ঘটনায় বিজেপির মধ্যে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।সুদীপ রায় বর্মন বিজেপিতে থাকলেও তাঁর সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সম্পর্ক ভালো নয়। এর আগে তৃণমূল নেতা মুকুল রায়ের হাত ধরেই সুদীপ রায় বর্মন তৃণমূলে যোগ দিয়েছিলেন। বিজেপি ছেড়ে ফের যখন মুকুল রায় তৃণমূলে চলে আসেন, তখন সুদীপবাবুও ফিরে আসার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। সুদীপবাবুর সঙ্গে আরও একজন বিধায়ক কলকাতায় এসেছেন বলে জানা গিয়েছে। কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সুদীপবাবুর বৈঠক করার কথা রয়েছে। তবে কবে এই বৈঠক হবে, সেবিষয়ে কিছু জানা যায়নি।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন সুদীপ রায় বর্মন। পরে অবশ্য ফেসবুকে পোস্ট করে বিজেপির প্রতিই আস্থা প্রকাশ করেছেন তিনি। তবে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরই সুদীপ রায় বর্মনের তৃণমূলে ফেরার জল্পনা বেড়েছে। এদিকে আরেক বিধায়ক জিতিন সরকার দীর্ঘদিন ধরেই কলকাতায় রয়েছেন। তিনি তো তৃণমূলে যোগ দিতে চেয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বলে খবর। সেই চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেও তুলে দেওয়া হয়েছে। সুদীপবাবুর সঙ্গে ত্রিপুরা বিজেপির আরও এক বিধায়ক কলকাতায় এসেছেন বলে খবর। আসার আগে অবশ্য তাঁরা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক সেরেছেন বলে খবর। সবমিলিয়ে ফের সুদীপ রায় বর্মনের দলবদলের জল্পনা বেড়েছে।

ত্রিপুরা বিজেপির সহ-সভাপতি অশোক দেরবর্মার সঙ্গেও সাক্ষাৎ হয়েছে তৃণমূলের রাজ্যসভার সদস্য শান্তনু সেনের। কংগ্রেসের সুবল ভৌমিকও তৃণমূলে নাম লিখিয়েছেন। তবে কারা আসেন, কী কথাবার্তা হয় নেতৃত্বের সঙ্গে তা নজরে রয়েছে রাজনৈতিক মহলের। বাংলায় বিধানসভা ভোটের আগে যেভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল ঠিক সেইভাবেই ত্রিপুরায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানে ভিড় হয় কিনা এখন সেটাই দেখার। যদিও বিজেপির কটাক্ষ, ত্রিপুরায় তৃণমূল মাইনাস থেকে শূন্যের দিকে এগোচ্ছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories