Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ব্রিগেডে ভাইজান প্রেম হার মানালো প্রতিবন্ধকতাকে

নিউজ ডেস্ক : আবেগের সঙ্গে জড়িত ব্রিগেড সমাবেশ। রাজনীতির বাইরেও থাকে বহু ছবি, যা বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে না মিডিয়ার ক্যামেরায়। যেগুলো দেখে দলগুলি হয়ত আরও একটু চাঙ্গা হয়। জোটের ব্রিগেডেও দেখা গেল এরকম কিছু চিত্র। নাম শেখ জাহেদ আলি, বাড়ি হাওড়ায়। রাজমিস্ত্রির কাজ করতেন। ২৭ বছর আগে এই কাজ করতে গিয়ে পা হারান তিনি। তিন দশক ধরে সঙ্গী একটাই পা। হাতে ক্র্যাচ নিয়েই ব্রিগেডের মাঠে এসেছিলেন হাওড়ার এই বাম সমর্থক।

লাল ঝান্ডার প্রতি নিখাদ ভালবাসা থেকেই তিনি আজ ব্রিগেডমুখী। বললেন, ‘ক্লাব—খয়রাতিই করছে সরকার, কিন্তু উন্নয়ন আদৌ হচ্ছে না।’ ব্রিগেডে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আরও এক জনের সঙ্গে। তিনি আইএসএফ কর্মী। জন্ম থেকেই হাঁটতে পারেন না। হামাগুড়ি দিয়ে ব্রিগেডের মাঠে এসেছেন। তিনি বললেন, ‘ভাইজানের বক্তৃতা শুনতে এসেছি, উনি যা বলবেন আমরা তাই করব।’  ব্রিগেডে রাজনৈতিক কচকচানি ছিল, শাসকপক্ষকে হুংকারও শানিয়েছে জোট শরিকরা। কিন্তু রাজনীতির বাইরে এঁরা ব্যতিক্রম। স্রেফ দলটাকে ভালবেসে চলে এসেছেন। শারীরিক অক্ষমতাকে পাত্তা না দিয়ে। আমজনতার চোখ জুড়ে থাকা সুদিনের স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষা টেনে এনেছে এই বাম সমর্থককে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories