Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

ভোলবদল! বিজেপিতে যোগদানের ২৪ ঘন্টার মধ্যেই বিজেপি ত্যাগ করলেন মেহতাব হোসেন

এনবিটিভি ডেস্ক: একদিনেই সম্পর্কের বিচ্ছেদ বিজেপি আর মেহতাব হোসেনের! ভারত তো বটেই, সারা বিশ্বের রাজনৈতিক মানচিত্রে এই ঘটনা বিরল, যেখানে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যেই নব্য সদস্য শিবির ছাড়লেন।

বিধানসভা ভোটের দামামা বাজিয়ে ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আগুন মেজাজে মোদি-শাহকে বিঁধছেন তখন কার্যত তৃণমূলের ‘ঘরের ছেলে’-কে তুলে নিয়ে চমক দিয়েছিল রাজ্য বিজেপি। ইস্টবেঙ্গল, মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, ময়দানের পরিচিত ‘জেনারেল মিডফিল্ডার’ মেহতাবের বিজেপি-তে যোগ নিয়ে বাঙালির উৎসাহও কম ছিল না।

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেছিলেন, দীপেন্দু বিশ্বাস, রহিম নবির মতো এবার নির্বাচনী লড়াইয়ে দেখা যাবে তাঁকে। সেই ফানুস চুপসে যেতে সময় লাগল মাত্র ২৪ ঘণ্টা।

তৃণমূলের টিকিটে লড়ে সাংসদ হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো অর্জুন পুরস্কার জয়ী ফুটবলার। একবার নয়, তিন তিনবার। নির্বাচনী লড়াইয়ে দেখা গিয়েছে মেহতাবের সতীর্থ দীপেন্দু বিশ্বাস এবং বন্ধু রহিম নবিকেও। বসিরহাট থেকে জিতে বিধানসভার সদস্য হয়েছেন দীপেন্দু। হারিয়েছেন বিজেপির হেভিওয়েট শমীক ভট্টাচার্যকে। পাণ্ডুয়া থেকে দাঁড়িয়েছিলেন নবি। তবে হেরে যান।

মেহতাবের বিজেপিতে যোগদান নিয়ে স্বাভাবিক ভাবেই আশা করা যাচ্ছিল তিনিও সম্ভাব্য পদ্ম প্রার্থী। তবে সম্পর্ক একদিনও টিকল না। ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি-মেহতাব বিচ্ছেদে আপাতত তাঁর নির্বাচনে লড়ার জল্পনায় জল পড়ল।

তবে এটাও ঠিক, অতীতে ময়দানে দলবদলের যে দৃষ্টান্ত মেহতাব রেখেছেন, তাতে আগামী দিনে আরও একবার জার্সি বদল হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories