Wednesday, October 21, 2026
25 C
Kolkata

“যুদ্ধ নয় শান্তি চাই” এর বার্তা দিয়ে দোল উৎসবে মাতলো খুদেরা

উজ্জ্বল দাস, পশ্চিম বর্ধমান:উত্তর আসানসোলের কে এস টি পি এলাকায় অভিনব কায়দায় পালিত হল দোল। আজ ইউক্রেন সাথে রাশিয়ার যুদ্ধের ২৩ তমদিন। যুদ্ধে তছনছ হয়ে গিয়েছে পুরো ইউক্রেন। যুদ্ধে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ আই আজ” যুদ্ধ নয় শান্তি চাই” এই বার্তা দিয়ে  প্ল্যাকার্ড হাতে প্রভাত ফেরি করল শিশুরা। নাচলেন এলাকার কাউন্সিলর থেকে সাধারণ মা বোনেরা। তবে বাজল না মাইক ও বক্স। 

এলাকার মানুষের বক্তব্য,”করোনার জেরে লোকডাউন এরপর এই দোল খেলার সুযোগ। কিন্তু যুদ্ধ বিধস্ত ইউক্রেনের দিকে তাকিয়ে খুব একটা আনন্দের পরিবেশ নেই। তাই যুদ্ধ বন্ধ হোক। শান্তি ফিরে আসুক এমন বার্তা দিতেই নিয়ম পালন”।

অপর দিকে প্রভাত ফেরিতে উপস্থিত কাউন্সিলর শ্রাবনী মন্ডল বলেন,”রক্তে নয়। আবির দিয়ে ভালোবাসায় রাঙাতে হবে। তাই যুদ্ধ নয় শান্তি চাই বার্তা দিতে এগিয়ে এসেছে শিশুরাও”।

আজ এই দোল উৎসবে প্রভাতফেরি হয় বাংলা গানের সঙ্গে। বাজনো হয়নি কোনো বক্স বা মাইক। এলাকার মানুষের একটাই কথা। করোনা লক ডাউনের পর এই দোল খেলার সময় এল। কিন্তু যুদ্ধ বিধস্ত মা শিশুদের দিকে তাকিয়ে কোনোমতে দোল পালিত হল। তবে শান্তির বার্তা পৌঁছানোই মূল লক্ষ্য।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories