Tuesday, June 16, 2026
29.7 C
Kolkata

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বহিষ্কার

সংগঠনবিরোধী কাজ করার অভিযোগে বহিষ্কার করা হলো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে।

বুধবার দলের শীর্ষ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে  দলের রাজ্য মুখপাত্রের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়।

জানা যায়,  উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী মিছিলে যোগ দেওয়ার কথা ছিল কুণাল ঘোষের। সেখানে না গিয়ে তিনি যান অগ্নিবীণা ক্লাব আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে। সেখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা আসনের বিজেপি প্রার্থী তাপস রায়।

এ সময় তাপস রায়ের প্রশংসা করে বক্তব্য দেন কুণাল ঘোষ। তিনি বলেন, তাপস রায় কোনো দিন কাউকে ফিরিয়ে দেননি। সবার সঙ্গে মেশেন। কাজ করেন। এলাকায় দারুণ পরিচিত তিনি।

ওই বক্তব্যের পরই কালীঘাটের কার্যালয় থেকে কুণাল ঘোষকে বহিষ্কারের চিঠি পাঠায় তৃণমূল কংগ্রেস।

কুণাল ঘোষ এর আগে পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা দুর্নীতি মামলায় জড়িয়ে পড়েন। কারাগারেও ছিলেন। শেষে সারদার কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দিয়ে মুক্তি পান তিনি। এরপরই তাঁকে দলের মুখপাত্র করে তৃণমূল কংগ্রেস। দায়িত্ব দেওয়া হয় রাজ্য সাধারণ সম্পাদকের।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories