Wednesday, July 29, 2026
30.9 C
Kolkata

কোথায় গণতন্ত্র রাজ্যে! খানাকুলে বিজেপি কর্মীকে খুন করে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এনবিটিভি: খানাকুলের নতিবপুরে তৃণমূল-বিজেপির সংঘর্ষে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় তোলপাড়া আরামবাগ। নিহত কর্মী সুদর্শন প্রামানিকের দেহ নিয়ে এসে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা।

শনিবার সকালের ওই ঘটনার পর বিকেলেই মৃতদেহ নিয়ে আরামবাগ চলে আসেন দলের কর্মী-সমর্থকরা। শহরে ঢোকার মুখে গৌরহাটি মোড়ে রাস্তায় মৃতদেহ রেখে রাস্তায় বসে পড়েন দলের কর্মীরা। অবরোধস্থলে চলে আসেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি সামাল দিতে।

রাস্তায় বসে বিজেপি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। রাস্তায় বসে পড়েন বিজেপির ২ সাংসদ। গৌরহাটি মোড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় কলকাতা-আরামবাগ রোডের সব গাড়ি থমকে যায়। অবরুদ্ধ হয়ে পড়ে গোটা শহর। যানবাহনের বিশাল লাইন হয়ে যায় রাস্তায়।

দলের কর্মী নিহত হওয়ার ঘটনায় পুরুলিয়ার সংসদ জ্যোতির্ময় সিং মাহাত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছেন এরাজ্য ভারতের মধ্যে নয়। তা নাহলে কেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের জন্য একরম ঘটনা ঘটল। এরকম প্রশাসন না থাকাই ভালো। এই ঘটনার প্রতিবাদে রবিবার ১২ ঘণ্টার বনধ পালিত হবে খানাকুল এলাকায়।

উল্লেখ্য, শনিবার সকালে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ বেধে যায় খানাকুলের নতিবপুরে। দুপক্ষের সংঘর্যে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহত ওই ব্যক্তির নাম সুদর্শন প্রমাণিক। তিনি বিজেপির কর্মী।

Hot this week

মিড-ডে মিলের বরাদ্দ আটকে, ধার করে পড়ুয়াদের খাবার জোগাচ্ছে বঙ্গের বহু স্কুল!

হাওড়া জেলার একাধিক সরকারি স্কুলে মিড-ডে মিল বা পিএম...

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

Topics

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

ফাস্ট ট্র্যাক আদালতে অনুপস্থিত সিবিআই আইনজীবী! পিছোল নিট প্রশ্নফাঁস মামলার শুনানি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিট প্রশ্নফাঁস মামলার দ্রুত...

কোটি কোটি ভিউ, তারপর আচমকা উধাও মোদীর ভিডিও! কী জানালো মেটা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও সাময়িকভাবে...

Related Articles

Popular Categories