Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

হামলার আগে তিন মাস ভারত ভ্রমণ করেছিল নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গ সন্ত্রাসী

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ২০১৭ সালে নামাজের সময় মসজিদে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে ৫১ জন নিরীহ মুসলিমকে হত্যার দায়ে অভিযুক্ত শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট সন্ত্রাসবাদী হামলা চালানোর আগে তিন মাস ভারতবর্ষে অবস্থান করেছিল বলে জানা গিয়েছে সে দেশের রয়েল কমিশন এর প্রকাশিত একটি রিপোর্টে।

সন্ত্রাসী হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ার নাগরিক এই শ্বেতাঙ্গ সন্ত্রাসী বর্তমানে নিউজিল্যান্ডে প্যারোল বিহীন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।তার ব্যাপারে প্রকাশিত একটি তদন্ত রিপোর্টে জানা গেছে ৩০ বছর বয়সী এই সন্ত্রাসী হামলার আগে ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে উত্তর কোরিয়া ছাড়া সারা বিশ্ব ভ্রমণ করেছিল। এসময় পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সে ভারতবর্ষে ও পাড়ি দিয়েছিল এবং পৃথিবীর সমস্ত দেশের তুলনায় ভারতবর্ষে সবথেকে বেশি সময় কাটিয়ে ছিল। ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় ৩ মাস যাবত ভারতবর্ষে অবস্থান করেছিল এই সন্ত্রাসী।

স্কুল শিক্ষা সম্পন্ন করার পর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর প্রায় প্রত্যেকটি প্রান্তে ভ্রমণ করেছিল টাররান্ট। পিতা রেখে যাওয়া অর্থ এবং সম্পদের সাহায্যে তারপর শুরু হয় তাঁর বিশ্ব ভ্রমণ। বিশ্ব ভ্রমণ শেষে সে ২০১৭ সালে এই গর্বিত শ্বেতাঙ্গ সন্ত্রাসী নিউজিল্যান্ডে পাড়ি জমায় হামলার নকশা তৈরি করার জন্য। তবে বিশ্বভ্রমণের বিভিন্ন পর্যায়ে সে নিজেকে অতি অতি সাধারন এক ব্যক্তি হিসাবে চিহ্নিত করত এবং তার জঘন্য পরিকল্পনার ব্যাপারে কাউকে কোনোদিন অবহিত করেনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories