Saturday, March 14, 2026
24.2 C
Kolkata

তৃণমূলের রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে ছুড়ে দেব : শুভেন্দু

৬ মাসের মধ্যে তৃণমূলের রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে ছুড়ে দেব বলে মন্তব্য করেছেন
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।

এ রাজ্য থেকে বিজেপির পাওয়া লোকসভার আসন ১৮ থেকে এবার দ্বিগুণ করে দিন দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে দক্ষিণ কলকাতার যাদবপুরের রানিকুঠি এলাকার বিজয়গড়ের ১২ ভূতের খেলার মাঠে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য,  ২০১৯ সালে সর্বশেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২২টি আসন। বিজেপি পেয়েছিল ১৮টি আর কংগ্রেস পেয়েছিল ২টি আসন। সেই নির্বাচনে বামফ্রন্ট কোনো আসন পায়নি।

শুভেন্দু বলেন, ‘এবার সিপিএমকে একটি ভোটও নয়। ওরা তৃণমূলকে জেতাতে চায়। ওপরে ওপরে ওরা তৃণমূলের বিরোধিতা করলেও এই সিপিএমের শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি পিসি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ভাইপোর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) সঙ্গে ডিনার করেন। তাই সিপিএমকে একটি ভোটও নয়। কারণ, সিপিএম ভোট কেটে তৃণমূলকে জেতাতে চায়।’

এ ব্যাপারে রাজ্য তৃণমূলের মুখপাত্র জয় প্রকাশ মজুমদার বলেছেন, বিজেপি জানে না যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। মানুষ মমতাকে চায়। এবারও বিপুল ভোটে জিতবেন মমতা।

Hot this week

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাসভবনে ইরানের মাওলানা সাইয়েদ সাদিক হুসাইনী

ইরানের ঐতিহ্যবাহী শহর কোমের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা সাইয়েদ...

নবান্নের কড়া সতর্কবার্তা সত্ত্বেও ডিএ দাবিতে ধর্মঘটে অনড় সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক দাবিকে সামনে রেখে...

Topics

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

নবান্নের কড়া সতর্কবার্তা সত্ত্বেও ডিএ দাবিতে ধর্মঘটে অনড় সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক দাবিকে সামনে রেখে...

আলিয়া বিশ্ববিদ্যালয়ে কলকাতার তিনটি ক্যাম্পাসে ইফতার মজলিস

বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাস—নিউ টাউন, পার্ক সার্কাস ও...

ওবিসি-এ তালিকা থেকে মুসলিম নাম বাদ! রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক

ফের পঞ্চনার শিকার রাজ্যে পিছিয়ে পরা অসহায় মানুষরা। সাম্প্রতিক...

Related Articles

Popular Categories