Thursday, March 12, 2026
27.9 C
Kolkata

বিশ্বকাপ নিয়ে মন্দির দর্শনকে কেন্দ্র করে বিতর্ক! বিশ্বকাপ ট্রফি শুধু একটি ধর্মের নয়, দাবি কীর্তি-র

ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের পর একটি ঘটনা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশ্বকাপ ট্রফি নিয়ে মন্দিরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও ক্রীড়া মহলে নানা আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপ জয়ের পর দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহ ট্রফি নিয়ে একটি মন্দিরে যান। সেখানে তাঁরা প্রার্থনাও করেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরই প্রশ্ন তোলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ।

কীর্তি আজাদের বক্তব্য, বিশ্বকাপ ট্রফি শুধু একটি ধর্মের নয়, এটি গোটা দেশের গর্ব। দেশের বিভিন্ন ধর্মের মানুষের সমর্থন ও খেলোয়াড়দের অবদানে এই সাফল্য এসেছে। তাই ট্রফি কোনও একটি নির্দিষ্ট ধর্মীয় স্থানে নিয়ে যাওয়া নিয়ে তাঁর আপত্তি রয়েছে। তিনি আরও মনে করিয়ে দেন যে দলের সাফল্যে সঞ্জু স্যামসন ও মহম্মদ সিরাজের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের খেলোয়াড়দেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদিকে, কীর্তি আজাদের এই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। তাঁর মতে, এমন মন্তব্য করা ঠিক নয়। তিনি বলেন, দলের ১৫ জন ক্রিকেটার অনেক পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছে। এখন সেই আনন্দ উদযাপন করার সময়, অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করার নয়। এমন মন্তব্য করলে খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের মূল্য কমে যায় বলেও তিনি মনে করেন।

এই প্রসঙ্গে প্রাক্তন স্পিনার হরভজন সিংও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর মতে, এই বিষয়টিকে রাজনীতির সঙ্গে জড়ানো উচিত নয়। তিনি বলেন, কেউ নিজের বিশ্বাস অনুযায়ী মন্দির, মসজিদ বা গির্জায় গিয়ে প্রার্থনা করতে পারেন। এতে কোনও ভুল নেই। কারও ধর্মীয় বিশ্বাসকে প্রশ্ন করা ঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে, পাটনা বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে কিছুটা বিরক্তি প্রকাশ করেন উইকেটকিপার ঈশান কিষান। তিনি বলেন, দলের কঠোর পরিশ্রমে বিশ্বকাপ এসেছে। তাই বিতর্ক নয়, আনন্দের কথাই বেশি আলোচনা হওয়া উচিত।

Hot this week

উত্তম নগরে মুসলিম পরিবারের বাড়ি ভাঙায় স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট!

দিল্লির উত্তম নগরে সাম্প্রতিক সংঘর্ষ ও এক যুবকের মৃত্যুর...

আরজি কর মামলা নিয়ে অনিশ্চয়তা, তদন্তের নতুন বেঞ্চ ঠিক করবেন প্রধান বিচারপতি!

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষনের ঘটনার...

হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলবাহী জাহাজে নিরাপত্তা দেবে ইরান

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে...

এলপিজি যোগানের ঘাটতি মানতে নারাজ কেন্দ্র! সরকারের জন্য মানুষ ফের ব্যবহার করছে কয়লার উনুন, দাবি সুজনের

কলকাতায় বুধবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রের জ্বালানি নীতি নিয়ে...

দেশজুড়ে রান্নার গ্যাস নিয়ে হাহাকার! এলপিজি-র পর্যাপ্ত মজুত রয়েছে দাবি কেন্দ্রের

ভারতে রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে সম্প্রতি নানা উদ্বেগের কথা...

Topics

উত্তম নগরে মুসলিম পরিবারের বাড়ি ভাঙায় স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট!

দিল্লির উত্তম নগরে সাম্প্রতিক সংঘর্ষ ও এক যুবকের মৃত্যুর...

হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলবাহী জাহাজে নিরাপত্তা দেবে ইরান

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে...

দেশজুড়ে রান্নার গ্যাস নিয়ে হাহাকার! এলপিজি-র পর্যাপ্ত মজুত রয়েছে দাবি কেন্দ্রের

ভারতে রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে সম্প্রতি নানা উদ্বেগের কথা...

রমজান মাসে ইবাদাতের মধ্যে দিয়ে মুক্তি লাভের মহা সুযোগ

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories