Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

CAA, NPR ও NRC-র বিরুদ্ধে কোলকাতায় বুদ্ধিজীবী বৈঠক ওয়েলফেয়ার পার্টির

২০১৯ সালে সংসদে পাশ হওয়া CAA আইন এবং ২০০৩ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে NPR এর মধ্য দিয়ে সারা দেশে জাতীয় নাগরিক পঞ্জি (NRC) লাগু করা চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ এই পার্টির। কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরোধিতায় সারা দেশব্যাপি ও এই রাজ্যে দূর্বার আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।

তারা আরোও দাবী করেছে, বিশেষভাবে, লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি দল NPR, NRC ও CAA-র ভীতি দেখিয়ে ও ঘৃণার পরিবেশ তৈরী করে বাংলার সম্প্রীতিকামী জনগণকে যেভাবে মেরুকরণ করতে চেয়েছে তাকে বারবার চ্যালেঞ্জ জানিয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। দেশ যখন বিশ্বক্ষুধা সূচকে প্রতিবেশী দেশগুলোর থেকেও উপরের সারিতে অবস্থান করছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন তলানিতে এবং দেশে ভেদভাবনার শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে বিশিষ্টরা, তখন অসাংবিধানিক ও বৈষম্যপূর্ণ CAA আইন পাশের দ্বিতীয় বর্ষপূর্তিতে পার্টি আবারও NPR, NRC ও CAA বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান কী তা জানবার উদ্দেশ্যেই নিঃশর্ত নাগরিকত্ব প্রদানের দাবীতে সংবিধান বিরোধী ও নিপীড়নমূলক ফ্যাসিবাদী কৌশলের বিরুদ্ধে সোচ্চার হতে চাইছে। তাই নাগরিকত্ব সংশোধনী আইন-২০১৯ পাশের বর্ষপূর্তিতে CAA, NPR, NRC ইস্যুতে জনমত গঠনের লক্ষ্যে নিউটাউন ইকো-পার্কের নিকটে হোটেল ক্যাপিটালে বুদ্ধিজীবী বৈঠক করলেন ওয়েলফেয়ার পার্টি কোলকাতা মেট্রো সিটি।

ওয়েলফেয়ার পার্টির এদিনের বুদ্ধিজীবী বৈঠকে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, নিউটাউন-রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি, পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, শাহাজাদী পারভীন, FITU রাজ্য সম্পাদক সেখ মোজাফফর, কোলকাতা মেট্রো সিটির কনভেনর সফিকুল ইসলাম, ম্যানচেস্টার ইউনিভার্সিটির পোস্ট ডক্টরেট রিসার্চ এসোসিয়েট ডঃ মেহেবুব সাহানা, ফ্র্যাটারনিটি মুভমেন্ট এর রাজ্য সম্পাদক নয়িম শেখ, যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ডঃ আব্দুল মাতিন, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ডঃরবিউল ইসলাম, PSU রাজ্য সম্পাদক নওফেল মহম্মদ সাইফুল্লাহ, রবীন্দ্র ভারতী বিশ্ব বিদ্যালয়ের গবেষক ডঃ নওশিন বাবা খান, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের গবেষক সানজিদা পারভীন, BASE এর সহ-সভাপতি কাজী শরিফ, আলিয়া ইউনিভার্সিটি অধ্যাপক ডঃ সাইফুল্লাহ, পার্টির মেট্রো সিটির সহকারী কনভেনর তাজউদ্দিন মোল্লা, কোষাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা,রামিজ রাজা, নাগরিক মঞ্চের সম্পাদক অজিত কর্মকার প্রমুখ ব্যক্তিত্ব।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories