Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

এবার যোগীকে ব্যর্থতার সার্টিফিকেট দিল তারই দলের MLA

নিউজ ডেস্ক : নিজেই নিজের জয়গান করলেও বার বার ধরা পড়ে যাচ্ছেন যোগী আদিত্যনাথ। ভারতের সব থেকে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে কোভিড পরিস্থিতিতে অব্যবস্থা, বিশৃঙ্খলা, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, মৃত্যুর সংখ্যা লুকানো-সহ একাধিক অভিযোগে বিদ্ধ রাজ্যটির মুখ্যমন্ত্রী। এবার তাকে এসবের জন্য কাঠগড়ায় তুললেন তারই দলের বিধায়ক। বাইরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের অভিযোগ, “করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ প্রশাসন। আমলাদের দায়িত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছেন যোগী।”

শুক্রবার সুরেন্দ্র সিংয়ের অভিযোগে বেশ অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। তিনি বলেছেন, “নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব দিলে সুফল মিলত। আমলাদের সিস্টেম চালানো নির্বুদ্ধিতার পরিচয়।ঠ এদিন নিজের বাড়িতেই সাংবাদিকদের এই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ঠমুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রশাসন ব্যর্থ হয়েছে।”

তাঁর অভিযোগের আরও একটা বড় কারণ হল, রাজ্যে একাধিক মন্ত্রী ও বিজেপি বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। তার চেয়েও বড় কথা, অনেকেই যথাযথ চিকিৎসা পেতে হয়রাননির শিকার হচ্ছেন। অনেকে পাচ্ছেনই না। তাঁর মতে, “সরকারের উচিত জনপ্রতিনিধিদেরও চিকিৎসা পরিষেবা দেখা উচিত। বিনা চিকিৎসায় অনেক মন্ত্রী-বিধায়ক মারা যাচ্ছেন।”

তাই তাঁর দাবি, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আমলাদের বদলে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব দিলে পরিস্থিতি আরও ভালো ভাবে সামলানো যেত। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে করোনা গ্রাফ এখন দ্রুত ঊর্ধ্বমুখী। রাজ্যে সক্রিয় করোনা রোগী ১২ লক্ষেরও বেশি। মৃত্যু ছাড়িয়েছে ১২ হাজার।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories