Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

বামেদের প্রার্থী তালিকায় থাকছে ইয়ং ম্যান,বয়স্করা নেই তালিকায়

প্রার্থী তালিকায় থাকছেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। প্রার্থী হতে পারেন ছাত্রনেতা ঐশী ঘোষ ও শতরূপ ঘোষ।

প্রার্থী তালিকায় থাকছেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। প্রার্থী হতে পারেন ছাত্রনেতা ঐশী ঘোষ ও শতরূপ ঘোষ।

বাম জমানার শেষের দিকে প্রায়ই অভিযোগ উঠত, বৃদ্ধতন্ত্র চেপে বসেছে রাজ্য সিপিএম নেতৃত্বে। আর তার জেরেই নতুন প্রজন্ম উঠে আসেনি মুজফ্ফর আহমেদ ভবনের অলিন্দে। কিন্তু নীলবাড়ির লড়াইয়ে এ বার সেই সিপিএমই প্রার্থী করতে চলেছে একঝাঁক নতুন মুখকে। সূর্যকান্ত মিশ্রের মতো বেশ কিছু প্রবীণ বাম নেতা এ বার থাকছেন না বাম প্রার্থী তালিকায়।

আলিমুদ্দিন ষ্ট্রিটে এখন জোর তৎপরতা নির্বাচন ঘিরে। দফায় দফায় বৈঠক চলছে বামফ্রন্টের শরিকদল-সহ কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) নেতাদের সঙ্গে। তারমধ্যেই ঘরে গুছিয়ে নতুন প্রার্থীদের ভোট ময়দানে নামানোর নীল নকশাও তৈরি হয়ে গিয়েছে। এ বার প্রার্থী তালিকায় থাকছেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ১৯৯৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত পর পর ছয়বার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। ব্যতিক্রমী ভাবে রাজ্য সম্পাদকের পদে থেকেও ২০১৬ সালের ভোটে লড়াই করেছিলেন তিনি। কারণ সিপিএমের ইতিহাসে জ্যোতি বসুর পর সূর্যকান্তই এমন একজন সিপিএম নেতা যিনি রাজ্য সম্পাদক হয়েও পরিষদীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত পাঁচ দশক ধরে প্রমোদ দাশগুপ্ত, শৈলেন দাশগুপ্ত, অনিল বিশ্বাস বা বিমান বসু, যাঁরাই রাজ্য সম্পাদক হয়েছেন ভোটে ল়ড়েননি কেউ। এ বার সূর্যকান্তর বদলে নারায়ণড়ে প্রার্থী হবেন প্রাক্তন ডিওয়াইএফআই-র সভাপতি তাপস সিংহ। এই মুহূর্তে রাজ্য সিপিএম নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবেই তাঁর পরিচিতি।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories