Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

এমন ‘খেলা হবে’ বিজেপি বুথে বুথে এজেন্ট দিতে পারবে না: মদন মিত্র

বিজেপির জনবিরোধী কার্যকলাপ ও পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিরাট জনসভার করল তৃণমূল কংগ্রেস। সোমবার বসিরহাটের গোলাইচন্ডি হাইস্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূল নেতা মদন মিত্র, তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, বসিরহাটের দক্ষিণের বিধায়ক দিপেন্দু বিশ্বাস, বসিরহাটের ব্লক সভাপতি হাসানুর মণ্ডল, কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম দফাদর সহ একাধিক নেতৃত্ব। এদিন মদন মিত্র বলেন, এবার খেলা হবে, আর এমন খেলা হবে বিজেপি কোন বুথে এজেন্ট দিতে পারবে না।আমরা পারি ওই রথ যাত্রা বন্ধ করতে পারি, এক মিনিটিই লাগবে না, কিন্তু পার্টি থেকে মানা আছে। তাই কিছু করছি না। আর কিছু দিন পরে রথের চাকা ফেটে যাবে। এদিন মেয়েদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে ভোট চাইতে আসলে বলবেন রামের নামে নাটক কেন, কৈফিয়ত দিন। এদিন তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দুধ চাও তাহলে ক্ষীর দেঙ্গে, লেকিন বাংলা চাহে তো চির দেঙ্গে’। জেতার ব্যাপারে তিনি বলেন, আমরা এবার ২৫০টি সিট পাব। না হলে আমি মাথা কামিয়ে ফেলব।

এদিন যুবনেতা দেবাংশূ বলেন, বিজেপির একার কোন ক্ষমতা নেই জেতার। তাই কালীঘাটে এসে বাটি পেতে বসে অমিত শাহ, একটার পর একটা তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে যাচ্ছেন। আপনারা খবরদার ভুল করবেন না। সিপিএম জোট ভোট কেটে বিজেপিকে জেতাতে সাহায্য করবে, সেদিকে লক্ষ্য করবেন। এদিন তিনি বসিরহাটের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। এদিন তিনি মহিলাদের নিরাপত্তা নিয়ে বললেন, বিজেপি এলে মায়েদের নিরাপত্তা থাকবে না, তাই এই ভুল করবেন না। এদিন বসিরহাটের দক্ষিণ বিধানসভার বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিল। মেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories