Sunday, March 8, 2026
23.3 C
Kolkata

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত,৫০ হাজার ইয়াবা উদ্ধার:

খোরশেদ মাহমুদ
স্টাফ রিপোর্টার, এনবিটিভিনিউজ।

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে।

উদ্ধার করা হয়েছে ৫০ হাজার ইয়াবা, একটি চায়না পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ।

রবিবার (৫ জুলাই) গভীর রাতে টেকনাফের হ্নীলার ওয়াব্রাংয়ের নাফ নদীর তীরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- উখিয়া কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ শফিকের ছেলে মো. আলম (২৬) ও বালুখালী ক্যাম্পের মো. এরশাদ আলীর ছেলে মো. ইয়াছিন (২৪)।

মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে নাফ নদী সাঁতরে অনুপ্রবেশের সময় গুলি বিনিময়ের ঘটনায় প্রাণ হারায় বলে বিজিবির দাবি।

এই ঘটনায় বিজিবি ল্যান্স নায়েক মো. আব্দুল কুদ্দুস ও নায়েক মো. শাকের উদ্দিন আহত হন বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান।

তিনি জানান, রবিবার রাতে হ্নীলা বিওপির সংলগ্ন ওয়াব্রাংয়ের নানীরবাড়ি নামক সীমান্ত দিয়ে মাদকের চালান আসার সংবাদ পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেন। এসময় কয়েকজন লোককে নাফ নদী সাঁতরে কিনারায় আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।

তিনি আরও জানান, এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদককারবারি চক্রের সদস্যরা কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এসময় উভয়পক্ষে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, একটি চায়না পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories