Thursday, March 12, 2026
24.7 C
Kolkata

মুজিবনগরের স্বাধীনতা সড়ক উন্মুক্ত করার জন্য ভারতের প্রতি অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২ কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করার জন্য ভারতের প্রতি অনুরোধ করেন।

আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলির সাথে বিদায়ী সাক্ষাৎকারের সময় পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন।

ড. মোমেন উল্লেখ করেন, স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবে।

এসময় তিনি ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

করোনা মহামারির কারণে বন্ধ থাকা বাংলাদেশের সাথে ভারতের স্থলবন্দর খুলে দেওয়ার অনুরোধ করেন পররাষ্টমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এতে দু’দেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবে।

ড. মোমেন ৬ষ্ঠ জয়েন্ট কন্স্যুলটেটিভ কমিশন (জেসিসি) এর মন্ত্রী পর্যায়ের সভা সফলভাবে শেষ হওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান।

Hot this week

কাজের জন্য ছত্তিশগড়ে পাড়ি, তারপর থেকেই নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক চাঁদ আলি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের খোঁজ...

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

যুদ্ধের ১০ দিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের শেষ হয়ে গেল ৭৫% গোলাবারুদ! দাবি করছে ইরান

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র আকার...

Topics

কাজের জন্য ছত্তিশগড়ে পাড়ি, তারপর থেকেই নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক চাঁদ আলি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের খোঁজ...

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

Related Articles

Popular Categories